
লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অস্ট্রেলিয়ায় বিদ্যমান ইসলামবিদ্বেষ মোকাবিলায় একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
জাতিসংঘের মুসলিমবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক আফতাব মালিককে অস্ট্রেলিয়া সরকারের প্রথম ইসলামবিদ্বেষ-বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক ঘোষণায় জানান প্রধানমন্ত্রী অ্যালবানিজ।
বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
গত জুলাই মাসে জিলিয়ান সেগালকে ইহুদিবিদ্বেষ-বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তিন মাস পর এবার ইসলামবিদ্বেষ-বিষয়ক দূত নিয়োগ দিল অস্ট্রেলিয়ার সরকার।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, অভিবাসন ও বহুসংস্কৃতি-বিষয়ক মন্ত্রী টনি বার্কের সঙ্গে এক যৌথ বিবৃতিতে অ্যালবানিজ বলেন, বিশেষ দূত মুসলিম সম্প্রদায়ের সদস্য, ধর্মীয় বৈষম্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের সঙ্গে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোত্তম উপায় নিয়ে কাজ করবেন।
আগামী ১৪ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন মালিক। তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং মন্ত্রী টনি বার্ককে রিপোর্ট করবেন তিনি।
যুক্তরাজ্যে পাকিস্তানি বাবা–মার ঘরে জন্মগ্রহণের পর ২০১২ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান মালিক। সেখানে তিনি নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকারের সংহতি প্রচার এবং ঘৃণা ও চরমপন্থা মোকাবিলায় কাজ করেছেন।

লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা
২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।