Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সীমান্তে অভিবাসী ও শুল্ক ইস্যু নিয়ে কানাডার নতুন উদ্যোগ

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০১: ২৫
সীমান্তে অভিবাসী ও শুল্ক ইস্যু নিয়ে কানাডার  নতুন উদ্যোগ

সীমান্তে অবৈধ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কানাডা কুইবেকে একটি নতুন ‘প্রসেসিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে কুইবেকের সেন্ট-বার্নার্ড-ডি-লাকোলে এই সেন্টারটি স্থাপন করা  হবে। এটি একসঙ্গে ২০০ জন পর্যন্ত শরণার্থীর জন্য অপেক্ষা কক্ষ, খাবার বিতরণ এবং অন্য জরুরি সেবা প্রদান করবে।

Advertisement
Advertisement
Advertisement

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, এটি কানাডা সরকারের আকস্মিক অভিবাসন স্রোত মোকাবিলার প্রস্তুতির অংশ।

সম্প্রতি কানাডায় অভিবাসনের হার কিছুটা কমলেও শীত মৌসুমে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার ফলে  অভিবাসন এবং মানবপাচার আবার বাড়ার সম্ভাবনা  নতুন করে বেড়েছে।

গত সপ্তাহে কানাডার ম্যানিটোবার এমারসন সীমান্ত এলাকায় মাইনাস ৩০ -৩৫  তাপমাত্রার মধ্যেও ৬ জন অভিবাসীকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। তারা জর্ডান, সুদান, চাদ ও মৌরিতানিয়া থেকে এসেছেন। শীতের পোশাক না থাকার কারণে ও অসুস্থ হওয়ার  চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভয়ে আমেরিকা থেকে হেঁটে হেঁটে কানাডা আসছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৭ সালে ঘানার ২ নাগরিক আঙ্গুল হারায় এবং ২০২২ সালে এক ভারতীয় পরিবার সীমান্ত পাড়ি দিতে গিয়ে মারা যায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন এবং মাদক পাচার বন্ধে কানাডার প্রতি চাপ সৃষ্টি করে যাচ্ছেন। তিনি এ ইস্যুতে কানাডার ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

এই পরিস্থিতি মোকাবিলায় কানাডা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে হেলিকপ্টার নজরদারি, ড্রোন ও উন্নত প্রযুক্তির ব্যাবহার। এ ছাড়া, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর পরই কানাডা তাদের বর্ডার গার্ডের জনবল বৃদ্ধি করেছে।

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের চাপ এবং অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ দুই দেশের মধ্যে একটি নতুন উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি করছে। শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শুল্ক দ্বন্দ্ব সামলানো এখন অটোয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]

বিষয়: যুক্তরাষ্ট্রকানাডাঅবৈধ অভিবাসীঅভিবাসীশুল্কডোনাল্ড ট্রাম্প
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।