
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
বিদেশি পর্যটকরা এখন থেকে ওমানে গাড়ি চালাতে পারবেন। তবে তাদের নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো য়।
সংশ্লিষ্টরা বলছেন, এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক পর্যটকদের আরও আকৃষ্ট করতে পারবে ওমান।
আরওপি জানায়, নিজ দেশ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী বিদেশী দর্শনার্থীরা ওমানে তিন মাস পর্যন্ত গাড়ি চালাতে পারবেন, যদি তাদের উদ্দেশ্য পর্যটন বা ট্রানজিট হয়। এছাড়া ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মতো স্বীকৃত সংস্থাগুলোর কাছ থেকে অনুমোদন পাওয়া আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সধারী চালকরাও তিন মাস পর্যন্ত ওমানে গাড়ি চালাতে পারবেন।
ওমান সরকার জানায়, তারা দর্শনার্থীদের সুবিধার জন্য এই পরিবর্তন এনেছে। তবে ওমানে স্থায়ীভাবে বসবাসকারী প্রবাসীদের অবশ্যই ওমানি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।
ওমানের আইনে, লাইসেন্স পেতে একজন চালকের বয়স কমপক্ষে ১৮ হতে হবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।