Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

আকাশসীমা বন্ধসহ ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০১: ১৩
আকাশসীমা বন্ধসহ ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের

কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত পদক্ষেপ নেওয়ার পর ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি। পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব বাণিজ্যও স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক পত্রিকা ডন এ খবর দিয়েছে।

ডন জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাল্টা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতি অনুযায়ী, ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থাকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

‘তারেক রহমান সাহেব বদলে গেছেন’Matiur Rahman 3

সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের (এসভিইএস) অধীনে ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিখ তীর্থযাত্রীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হচ্ছে না।

এ ছাড়া, ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এসব কর্মকর্তাদের ও তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে বুধবার (২৩ এপ্রিল) সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে ৫টি সিদ্ধান্ত নিয়েছিল ভারত।

আরও পড়ুন

এক অন্যায়কে আরেক অন্যায় দিয়ে চাপা দেওয়া যায় না: নূরুল কবীরnurul kabir 2
বিষয়: কাশ্মীরপহেলগামসন্ত্রাসীপানিবণ্টন চুক্তিসিন্ধু নদএশিয়াভারতপাকিস্তানহামলা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।