
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ঘটনাস্থল অ্যানানসিয়েশন গির্জায় একটি স্কুলও রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) এই হামলার সময় গির্জাটি শিক্ষার্থীতে পরিপূর্ণ ছিল। আহত ১৭ জনের মধ্যে ১৪ জনই শিশু। তবে তারা সবাই বেঁচে যাবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান, বয়স ২৩ বছর। ঘটনাস্থলেই তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে পুলিশ এই হামলার ঘটনাটি ফোন কলের মাধ্যমে জানতে পারে।
হামলাকারী গির্জার এক পাশ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র—একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল ব্যবহার করে জানালা দিয়ে কয়েক ডজন গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্মোক বোমাও উদ্ধার করেছে।
২০১৬ সালের একটি স্কুল নিউজলেটার থেকে জানা যায়, হামলাকারীর মা মেরি গ্রেস ওয়েস্টম্যান আগে এই স্কুলেই কাজ করতেন। ফেসবুকের একটি পোস্ট অনুযায়ী, তিনি ২০২১ সালে চাকরি থেকে অবসরে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে এফবিআই রয়েছে। হামলার শিকার সবার জন্য আমার সঙ্গে প্রার্থনা করুন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।