
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবার প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দে্ওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রবাসী ভোটাদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়সীমার মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে এবারের জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়া সম্ভব হবে না। যারা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে চান, তাদের অবশ্যই ৩১ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এদিকে অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ভোটার নিবন্ধনের বিষয়ে স্থানীয় বাংলাদেশ কনস্যুলেট এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে তারা জানতে পারেননি। কয়েকজন জানান, নিবন্ধনের জন্য তারা সিডনির কনস্যুলেটে যোগাযোগ করেছিলেন। কিন্তু নিবন্ধনের বিষয়ে কোনো তথ্য তারা জানতে পারেননি। এ নিয়ে তারা চরম সংশয় ও উৎকণ্ঠায় আছেন।
এ বিষয়ে এই প্রতিবেদকের পক্ষে সিডনির বাংলাদেশ কনস্যুলেটের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।