Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১২: ৪৮
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন

ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ বেড়েছে। ঘূর্ণিঝড় মিলটন আঘাত হানার আগে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের বাড়তি চাহিদাও দাম বাড়াতে প্রভাব ফেলেছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও চীনে জ্বালানির ব্যবহার বাড়তে পারে এমন সম্ভাবনার মধ্যে এই দাম বাড়ল।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

এর মধ্যে, আগামী নভেম্বরে যে অপরিশোধিত ব্রেন্ট বিক্রি হবে তার বাজারদর ব্যারেল প্রতি ২ দশমিক ৮২ ডলার বা ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্টের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৪০ ডলার।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—যা আগামী নভেম্বরে বিক্রি হবে—তার দাম ব্যারেল প্রতি বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। বৃহস্পতিবার এই জ্বালানির দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৬১ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৮৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী দেশ এবং শীর্ষ ভোক্তা দেশও বটে। তবে গত বুধবার দেশটির ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড় মিলটনের আগে অঞ্চলটিতে ব্যাপক জ্বালানি বিশেষ করে গ্যাসোলিন বিক্রি হয়ে গিয়েছিল। অঙ্গরাজ্যটির প্রায় ৩৫ লাখ পরিবার ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ায় জ্বালানির চাহিদা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

এই বিষয়ে জ্বালানি বিষয়ক পরামর্শক সংস্থা রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশ্লেষকেরা বলেছেন, ‘বেশ কয়েকটি জ্বালানি টার্মিনাল বন্ধ, বিলম্বিত ট্যাংকার ট্রাক সরবরাহ এবং বিঘ্নিত পাইপলাইন চলাচল এবং বিস্তৃত বিদ্যুৎ বিভ্রাটের কারণে আগামী সপ্তাহে সরবরাহ ভালোভাবে প্রভাবিত হবে।’ তারা আরও বলেন, ‘ফ্লোরিডার পেট্রোলিয়াম অবকাঠামো জুড়ে এই বিশাল অনিশ্চয়তা গ্যাসোলিনের দাম বৃদ্ধিকেই সমর্থন করেছে।’ গতকাল বৃহস্পতিবার মার্কিন পেট্রলের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এর আগে, গত ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরান ১৮০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মাসের শুরুতে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ে। ইরানের তেল স্থাপনার বিরুদ্ধে ইসরায়েল প্রতিশোধমূলক হামলা নিতে পারে এমন আশঙ্কার ভিত্তিতে দাম চড়েছিল। কিন্তু ইসরায়েল এখনো সেই অর্থে কোনো প্রতিক্রিয়া না দেখানোর কারণে অপরিশোধিত জ্বালানির দাম আবারও শিথিল হয়েছে এবং সপ্তাহজুড়ে তুলনামূলকভাবে একই ছিল।

এদিকে, বেসরকারি খাতে প্রণোদনা দেওয়ার জন্য চীন সরকার একটি নতুন খসড়া আইন প্রকাশ করেছে। বিনিয়োগকারীদের আশা, এই প্রণোদনা চীনের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং এতে জ্বালানি চাহিদা বৃদ্ধি পাবে। এই বিষয়ে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্রের দিক থেকে আশার আলো দেখতে পাচ্ছেন বিনিয়োগকারীরা। দেশটি আগামী মাসে সুদহার কমাতে পারে এবং পাশাপাশি দেশটির মূল্যস্ফীতি এরই মধ্যে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের সবচেয়ে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

বিষয়: যুক্তরাষ্ট্রজ্বালানিইরান
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।