
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারেক এই ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে রয়্যাল ডিক্রি জারি করেছেন।
ওমানের এই নতুন নাগরিকদের নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হবে। এরমধ্যে একটি হলো নাগরিকত্ব পাওয়ার পর তারা দেশের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় থাকতে পারবেন না।
ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির নাগরিকত্ব চাইলে প্রবাসীদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য একজন প্রবাসীর খরচ হবে ৬০০ ওমানি রিয়াল।
বাংলাদেশের শ্রমশক্তির একটি 'বড় বাজার' ওমান। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।