Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

নিঃসঙ্গতা কেন খারাপ নয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৮
নিঃসঙ্গতা কেন খারাপ নয়?

সবসময়ই একা বা নিঃসঙ্গ থাকা, শুনতে অনেকের কাছেই নেতিবাচক মনে হয়। সমাজে প্রচলিত ধারণা হলো, মানুষ সামাজিক প্রাণী; তাই একা থাকা মানেই দুঃখ, বিষণ্নতা বা একঘেঁয়েমি। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, নিঃসঙ্গ থাকা সব ক্ষেত্রে খারাপ নয়। বরং নির্দিষ্ট পরিস্থিতিতে এবং সচেতনভাবে একা সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য উপকারীও হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

নিঃসঙ্গতা আর একাকীত্ব এক জিনিস নয়। এ ব্যাপারে গবেষকেরা একটি পার্থক্য টেনেছেন এভাবে। নিঃসঙ্গতা (solitude) হচ্ছে নিজের ইচ্ছায় একা থাকা। আর একাকীত্ব (loneliness) হচ্ছে সম্পর্কের অভাব থেকে হওয়া কষ্টকর অনুভূতি

এই দুইটি এক নয়। গবেষণায় দেখা গেছে, যারা নিজের পছন্দে একা থাকতে পারেন, তারা মানসিকভাবে তুলনামূলক বেশি স্থিতিশীল। চলুন জেনে নিই নিঃসঙ্গতা নিয়ে গবেষণা কী বলছে-

সৃজনশীলতা বাড়ে

Advertisement
Advertisement
Advertisement

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষণায় দেখা গেছে, একা সময় কাটালে মানুষের ডিপ থিংকিং বা গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বাড়ে। লেখক, শিল্পী, গবেষকেরা একা থাকাকালীনই বেশি করে নতুন আইডিয়া পান। কারণ তখন মস্তিষ্ক বাইরের শব্দ বা সামাজিক চাপ থেকে মুক্ত থাকে।

আবেগ নিয়ন্ত্রণে সহায়ক

মনোবিজ্ঞানীরা বলেন, একা থাকা মানুষকে নিজের আবেগ বুঝতে সাহায্য করে। জার্নাল পারসোনালিটি এন্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিন-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, নিয়মিত একা সময় কাটানো মানুষ রাগ, হতাশা বা দুশ্চিন্তা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

আত্মপরিচয় গড়ে ওঠে

বিশেষ করে কিশোর বয়সে, সবসময় অন্যদের সঙ্গে থাকলে নিজের পছন্দ-অপছন্দ বোঝা কঠিন হয়। গবেষণা বলছে, একা থাকা তরুণদের মধ্যে সেল্ফ-রিফ্লেকশন বা আত্মবিশ্লেষণের ক্ষমতা বেশি হয়, যা আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করে।

মানসিক ক্লান্তি কমে

সবসময় মানুষের সঙ্গে মিশলে অনেকেরই সামাজিক ক্লান্তি (social fatigue) হয়। বিশেষ করে অন্তর্মুখী (introvert) ব্যক্তিদের জন্য একা থাকা এক ধরনের মানসিক রিচার্জ। গবেষণায় দেখা গেছে, নিরবতা ও একা সময় কাটানো স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে পারে।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়

একাকী সময় মানুষকে অন্যের মতামতের প্রভাব ছাড়াই ভাবতে শেখায়। এতে সিদ্ধান্তগুলো হয় অনেক বেশি বাস্তবসম্মত ও ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে কখন নিঃসঙ্গতা ক্ষতিকর হতে পারে?

নিঃসঙ্গতা নিয়ে গবেষণাগুলোয় গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও আছে। যদি একা থাকা জোর করে হয়, যদি মানুষ সামাজিক যোগাযোগ এড়িয়ে চলতে শুরু করে এবং এ নিয়ে যদি দীর্ঘদিন ধরে মন খারাপ, আগ্রহহীনতা বা হতাশা থাকে; তাহলে সেটি আর স্বাস্থ্যকর নিঃসঙ্গতা থাকে না, বরং একাকীত্বে পরিণত হয়।

গবেষণা বলছে, সবসময় নিঃসঙ্গ থাকা খারাপ নয়, যদি তা হয় নিজের পছন্দে এবং ভারসাম্যের সঙ্গে। একা থাকা মানে সমাজবিমুখ হওয়া নয়; বরং নিজের সঙ্গে সংযোগ তৈরি করা। সামাজিক সম্পর্ক যেমন প্রয়োজন, তেমনি নিজের জন্য নিরিবিলি সময়ও মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

অতএব, নিঃসঙ্গতাকে ভয় না পেয়ে, সেটিকে সচেতনভাবে ব্যবহার করতে পারলেই তা হয়ে উঠতে পারে মানসিক শক্তির উৎস।

তথ্যসূত্র: অল পয়েন্টস নর্থ

বিষয়: মানসিক সমস্যামানসিক স্বাস্থ্যজীবনধারাজীবনসমাজলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।