Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

অন্তর্মুখীরা কি ব্যর্থ হন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৫
অন্তর্মুখীরা কি ব্যর্থ হন?

বাংলা প্রবাদে আছে—‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী’। অর্থাৎ একজন ব্যক্তিকে বিচার করার সময় আমরা বেশির ভাগ ক্ষেত্রেই উনি কি ধরনের আচরণ প্রদর্শন করেন, সেটিকেই বিবেচনায় নিয়ে থাকি। কিন্তু কথা কম বলা মানেই কি কাজও কম করা? বা উল্টো করে বললে, কথা বেশি বলা কর্মী কি সব সময় কাজও বেশি করে থাকে?

Advertisement
Advertisement
Advertisement

এই দুটি প্রশ্নের উত্তরই হলো, ‘না’। বিভিন্ন গবেষণা ও জরিপেই এমন তথ্য জানা গেছে। অর্থাৎ, কথা কম বলা ব্যক্তি ফাঁকি দিয়ে কাজ কম করেন, বিষয়টি তেমন নয় কোনোভাবেই। আবার বহির্মুখী ব্যক্তি নিজের কাজের প্যাশন সবার সামনে প্রকাশ করে ফেলেন বলেই তিনি যে কাজও বেশি বেশি করেন, ব্যাপারটি ওমনও নয়।

মজার বিষয় হলো, অন্তর্মুখী চরিত্রের ব্যক্তিরা কম কাজ করেন বলে যে প্রচলিত বিশ্বাস কর্মক্ষেত্রের ঊর্ধ্বতনদের মধ্যে আছে, সফলতার হিসাবে তা একেবারেই উল্টো। প্রচলিত বিশ্বাস মানলে ভেবে নিতেই হয় যে, চাকরি কিছুটা করতে পারলেও অন্তর্মুখী স্বভাবের ব্যক্তিদের পক্ষে ব্যবসা করা বা কোনো উদ্যোগ নিয়ে সেটিকে এগিয়ে নেওয়া আরও কঠিন হওয়ার কথা। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য হলো, অন্তর্মুখী চরিত্রের ব্যক্তিদের মধ্যে উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার হার বেশি। এক্ষেত্রে অন্তর্মুখী চরিত্রের মানুষদের কিছু শক্তিশালী বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো:

১. অন্তর্মুখী চরিত্রের ব্যক্তিরা সৃজনশীল ভাবনায় এগিয়ে থাকেন।

Advertisement
Advertisement
Advertisement

২. নতুন নতুন ধ্যান-ধারণা তৈরিতে এসব ব্যক্তিরা অত্যন্ত আগ্রহী থাকেন।

৩. এরা কথা কম বলে, শোনে বেশি। এবং মনযোগ দিয়ে অন্যের কথা শোনাটা ভালো নেতা হওয়ার পূর্বশর্ত।

৪. অতি উৎসাহে ভাবনা-চিন্তা ছাড়াই কোনো কাজ অন্তর্মুখী চরিত্রের ব্যক্তিরা করেন না। বরং ভেবে-চিন্তে ঠান্ডা মাথায় কাজ করাটাই তাদের স্বভাব। ফলে কাজের ফলাফলও ভালো হয়।

৫. পরিস্থিতি সামলানো এবং সমস্যা সমাধানে অন্তর্মুখী চরিত্রের ব্যক্তিদের জুড়ি মেলা ভার। কারণ তারা তুলনামূলকভাবে বেশি শান্ত প্রকৃতির হন এবং সুচিন্তিত সমাধানে আগ্রহী থাকেন।

ওপরের এই বৈশিষ্ট্যগুলো পড়ে এগুলো আছে এমন বিখ্যাত ব্যক্তির খোঁজ আপনারা করতেই পারেন। সেক্ষেত্রে কিছু নাম জানিয়ে রাখা যাক। যেমন: বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক বা ওয়ারেন বাফেট – এরা সবাই স্বঘোষিত অন্তর্মুখী স্বভাবের মানুষ। আশা করি, এই তিনটি নামেই যা বোঝার বোঝা গেছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, ভোগ ম্যাগাজিন, সায়েন্স ডাইরেক্ট ডট কম ও হার্ভার্ড বিজনেস রিভিউ

বিষয়: জরিপজীবনমানুষগবেষণাচাকরিচলচ্চিত্র
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।