চাকরি

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া লঘুদণ্ড হিসেবে আরও পাঁচ কর্মকর্তার বেতন স্কেল অবনমন (ডিমোশন) করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা চরচাকে বিষয়

ভারতের ‘বেকারত্বের প্যারাডক্স’
এমনকি যারা কর্মসংস্থানে রয়েছেন, তাদের কাজের গুণমান নিয়েও বড় ধরনের দুশ্চিন্তা রয়ে গেছে। ভারতের পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপের একটি বিশ্লেষণ ঘেটে দেখা যায়, প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে মাত্র ২৬ জনের নিয়মিত বেতনভুক্ত চাকরি রয়েছে।

এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬ হাজারের বেশি
চট্টগ্রামে ব্যবসায়িক গ্রুপ এস আলমের মালিকানাধীন ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর্থিক ও কাঁচামাল সংকটের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার এসব কারখানা আজ শনিবার থেকে বন্ধ রয়েছে। এতে চাকরি হারিয়েছেন প্রতিষ্ঠানগুলোর ছয় হাজারের বেশি শ্রমিক-কর্মচারী। বন্ধ হওয়া এস আলম গ্রুপের কারখানার সংশ্লিষ্টরা

৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । বার্তা সংস্থা বাসস জানায়, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এআই ও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা: বদলাও, নয়তো বিপদ সামনে
আমাদের অধিকাংশ শ্রেণিকক্ষে এখনো শিক্ষক কথা বলেন, শিক্ষার্থীরা শোনে। পরীক্ষায় বইয়ের ভাষা যত নিখুঁতভাবে পুনরুৎপাদন করা যায়, তত বেশি নম্বর পাওয়া যায়। অথচ এআই তথ্য পুনরাবৃত্তিতে অনেক দ্রুত এবং দক্ষ। তাই যে শিক্ষা মুখস্থবিদ্যার ওপর দাঁড়িয়ে আছে, সেই শিক্ষা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে।

মন্ত্রণালয়ে যোগ দিতে এসে ধরা পড়া ৩ আসামি রিমান্ডে
মামলার বিবরণী অনুযায়ী, গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'অফিস সহায়ক' (২০তম গ্রেড) পদের ২০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৯ জুন লিখিত এবং ২৪, ২৫ ও ২৬ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪
গতকাল রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সচিবালয় থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে আজ সোমবার শাহবাগ থানায় মামলা করেন।

কর্মজীবী নারীর সংখ্যা কমছে?
নারীদের এই পিছিয়ে পড়ার পেছনে আরও কিছু কারণের কথা বলা হচ্ছে। যার মধ্যে রয়েছে ডে-কেয়ারের আকাশছোঁয়া খরচ, অফিসে ফিরে কাজ করার কঠোর নিয়ম, মেনোপজের প্রভাব এবং নারীদের প্রতি করপোরেট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কমে যাওয়া।

ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য বাংলাদেশ প্রস্তুত?
বাংলাদেশের জন্য এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। কারণ দেশের অর্থনৈতিক সাফল্যের বড় ভিত্তি সস্তা শ্রমনির্ভর শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাত।
ছবিতে কোটা বিরোধিতা থেকে অভ্যুত্থান
এ বছর জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি হতে যাচ্ছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া চাকরিতে কোটাবিরোধী আন্দোলন এক পর্যায়ে গণ–অভ্যুত্থানে রূপ নিয়েছিল। একই বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।

বিডিআর হত্যাকাণ্ড, ‘বাইরের রাষ্ট্র জড়িত ছিল’
২০২৯ সালের পিলখানা ঘটনায় ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পূর্ণ ক্ষতিপূরণসহ চাকরিতে পুর্নবহালসহ কয়েকটি দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ভিডিও করেছেন মাহিন আরাফাত

এআই কোম্পানিগুলো কেন দার্শনিকদের চাকরি দিচ্ছে?
সিলিকন ভ্যালির আরেকটি গবেষণাগার ‘ইনফ্লেকশন এআই’ তাদের ‘পাই’ চ্যাটবটের ওপর এই কর্তব্যবাদী সীমাবদ্ধতাগুলো আরোপ করেছে, যা মূলত ব্যবহারকারীদের মানসিক সহায়তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এর প্রধান শন হোয়াইট জানান, পাই ব্যবহারকারীর নিজের বা অন্যদের ক্ষতি করার ঝুঁকিপূর্ণ মানসিকতা শনাক্ত করতে বেশ পারদর্শ

ছুটিতে দেশে এসে তারা কেন কুয়েতে ফিরতে পারছেন না?
করোনা অতিমারির সময় ছুটিতে দেশে ফিরেছিলেন বাংলাদেশের ৫৫৭ সাবেক সেনা সদস্য। তারা আর ফেতর যেতে পারেননি। কুয়েতে চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে ২২ জুন (২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভিডিও: তারিক সজীব

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বেসরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা দেবে সরকার
প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়িত হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই।

বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, চাকরি বাঁচাতে পারে যে ৫টি জরুরি কৌশল
বৈশ্বিক কর্মীসংখ্যা প্রায় ১০ শতাংশ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তি জায়ান্ট মেটাতে নতুন করে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

‘সরকারের হানিমুন প্রিয়ডই শেষ হয়নি, নতুন পে-স্কেল কেন?’
নতুন অর্থ-বছরের শুরু থেকে, অর্থাৎ আগামী ১ জুলাই (২০২৬) থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই বিভিন্ন মহলে আলোচনা চলছে। কী ভাবছে সাধারণ মানুষ? ভিডিও: তারিক সজীব

এআই-এর কারণে চাকরিতে ‘মহাবিপর্যয়’ কি সত্যিই আসছে?
বর্তমানের শীর্ষ এআই মডেলগুলো সত্যিই অবিশ্বাস্য। মানুষ এক বছর আগে যা অনুমান করেছিল, তার চেয়ে অনেক বেশি জটিল কোডিংয়ের কাজ এগুলো এখন নিমেষেই সমাধান করতে পারে। এআই এজেন্টের সংখ্যা এখন দ্রুত হারে বাড়ছে।

বাংলাদেশিদের জন্য কাতারের বড় ঘোষণা
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার থেকে প্রবাসী ও চাকরিপ্রার্থীদের জন্য এসেছে এক বিরাট সুখবর! কাতার এখন ৪টি নির্দিষ্ট টেকনিক্যাল খাতে বাংলাদেশ থেকে সরাসরি প্রচুর পরিমাণে দক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার যৌথ কমিটির ৭ম বৈঠকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছে।

অফিস না করেও বেতন নেন, ঘুরছেন বিদেশেও
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা দাবি করেন, জি. এম. মোর্ত্তজা আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মিত অফিস তো করতেনই না, বরং তৎকালীন উপাচার্যরা তাকে ফোন দিলেও তিনি রিসিভ করতেন না।



