Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

চ্যাটজিপিটির মাধ্যমে দ্রুত আয় শেখার ৩ উপায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৫: ৪৯
চ্যাটজিপিটির মাধ্যমে দ্রুত আয় শেখার ৩ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু কাজের সহায়ক নয়, শেখারও বড় হাতিয়ার হয়ে উঠেছে। বিশেষ করে চ্যাটজিপিটির নতুন ফিচারগুলো ব্যবহার করে এখন খুব সহজে উচ্চ আয়ের দক্ষতা শেখা সম্ভব।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রভিত্তিক লেখক র‍্যাচেল ওয়েলস ফোর্বসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বশিক্ষণের যুগ, যেখানে চ্যাটজিপিটি শুধু লেখালেখি বা আইডিয়া জেনারেশনের টুল নয়, বরং এটি হয়ে উঠবে উচ্চ আয়ের দক্ষতা শেখার এক পরিপূর্ণ সহায়ক প্ল্যাটফর্ম।

Advertisement
Advertisement
Advertisement
এআই নিয়ে ঝুঁকির মুখে যেসব চাকরিai for jobs

প্রতিবেদনে আরও বলা হয়, ওপেন এআই-এর নতুন সংযোজনগুলো, যেমন কোরসেরা ইন্টিগ্রেশন, স্টাডি মোড এবং এজেন্টিক এআই ফিচার, ব্যবহারকারীদের দ্রুত পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এখন চ্যাটজিপিটি অ্যাপেই কোরসেরা কোর্স দেখা, শেখার রোডম্যাপ অনুসরণ ও দক্ষতা যাচাই করা সম্ভব–ওয়েবসাইটে না গিয়েই।

এজেন্টিক এআই ও ফাইল-শেয়ারিং ফিচার চ্যাটজিপিটিকে দিয়েছে বিশ্লেষণ ক্ষমতা, যেখানে ব্যবহারকারীরা তাদের গুগল ড্রাইভ বা ওয়ানড্রাইভের ফাইল বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি, তথ্য সংক্ষিপ্তকরণ বা ট্রেন্ড শনাক্ত করতে পারেন। এটি নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর অন্যতম কার্যকর উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রিমিয়াম এআই টুল ভারতে কেন বিনামূল্যে দেওয়া হচ্ছেai-india

প্রতিবেদনে আরও বলা হয়, স্টাডি মোড ব্যবহার করে চ্যাটজিপিটি এখন এক ধরনের ভার্চুয়াল টিউটরের মতো কাজ করছে-যা সরাসরি উত্তর না দিয়ে ব্যবহারকারীকে প্রশ্ন করে চিন্তা করার অভ্যাস তৈরি করে। এতে বিশ্লেষণাত্মক চিন্তা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ে।

ফোর্বস জানায়, এসব সুবিধা চ্যাটজিপিটিকে সাধারণ টুল থেকে ‘ইন্টেলিজেন্ট লার্নিং অ্যাসিস্ট্যান্ট’-এ রূপান্তর করেছে, যা একসঙ্গে কাজ ও শেখার পরিবেশ তৈরি করছে। এর ফলে ব্যবহারকারীরা কম সময়ে নেতৃত্ব, কৌশল, যোগাযোগ ও প্রযুক্তিগত দক্ষতা আয়ত্ত করতে পারবেন-যা বর্তমান চাকরির বাজারে তাদেরকে শীর্ষ তালিকায় রাখবে।

ফোর্বসের মতে, যারা চ্যাটজিপিটিকে কৌশলগতভাবে ব্যবহার করবেন, তারা শুধু কর্মদক্ষতাই নয়, নিজের ক্যারিয়ার, আয়ের সম্ভাবনা ও প্রতিযোগিতামূলক অবস্থানেও বড় পরিবর্তন আনতে পারবেন।

বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তাএআইভার্চুয়ালচ্যাটজিপিটিযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।