Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

চিয়া সিড খাওয়ার আগে সাবধান!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২০: ১১
চিয়া সিড খাওয়ার আগে সাবধান!

চিয়া সিড আজকাল স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটে বেশ জনপ্রিয়। ক্ষুধা নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজমে সহায়তা, শক্তি বৃদ্ধি, এমনকি ওজন কমাতেও এটি কার্যকর বলে অনেকেই মনে করেন। চিয়া সিডে রয়েছে প্রচুর ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান, যা শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের বেঙ্গালুরু শহরে ফোর্টিস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. প্রণব হন্নাভারা শ্রীনিবাসন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, চিয়া সিডের কিছু উপাদান অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে তা স্বাস্থ্যে ঝুঁকি তৈরি করতে পারে। তিনি পাঁচ ধরণের মানুষের কথা উল্লেখ করেছেন, যাদের চিয়া সিড খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ৫ ধরণ। সেগুলো হলো–

১.যাদের গ্যাস, ফাঁপা পেট বা হজমের সমস্যা রয়েছে

চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে। বেশি পরিমাণে খেলে অনেকের পেট ফেঁপে যেতে পারে, হজমে সমস্যা বা অস্বস্তি হতে পারে। বিশেষ করে খালি পেটে খেলে এই সমস্যা বাড়ে। তাই প্রথমে অল্প পরিমাণে খেয়ে শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা জরুরি।

Advertisement
Advertisement
Advertisement

২.যাদের রক্তচাপ কম

চিয়া সিডে পটাশিয়াম ও অ্যালফা লিনোলেনিক অ্যাসিড থাকে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের রক্তচাপ আগেই কম, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। বেশি খেলে শরীর দুর্বল লাগতে পারে।

৩.যারা রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন

চিয়া সিডে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা রক্তকে পাতলা করতে সাহায্য করে। ফলে যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের শরীরে রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া চিয়া সিডে খাওয়া উচিত নয়।

৪.যাদের বীজজাত খাবারে অ্যালার্জি রয়েছে

যদি তিল, সরিষা বা ফ্ল্যাক্সসিডে অ্যালার্জি থাকে, তবে চিয়া সিডেও প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চুলকানি, লালচে দাগ, শ্বাসকষ্ট বা ফোলা দেখা দিলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে চিকিৎসা নিতে হবে।

৫.যাদের কিডনির সমস্যা রয়েছে

চিয়া সিডে উচ্চমাত্রায় ফসফরাস ও পটাশিয়াম থাকে। এগুলো কিডনি রোগীদের জন্য ক্ষতিকর, কারণ কিডনি তখন এই খনিজগুলো ঠিকভাবে বের করতে পারে না। তাই প্রতিদিন ১–২ চামচের বেশি না খাওয়াই উত্তম।

ডা. শ্রীনিবাসন আরও জানান, চিয়া সিড সালভিয়া হিস্পানিকা উদ্ভিদ থেকে আসে এবং এতে প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে। পানিতে ভিজিয়ে রাখলে এটি নিজের ওজনের প্রায় ১০–১২ গুণ পানি শোষণ করে জেলির মতো আকার নেয়। এই জেলি স্তরকে বলা হয় মিউসিলেজ, যা হজমপ্রক্রিয়ায় সহায়ক হলেও বেশি পরিমাণে খেলে পেট ভার, গ্যাস বা গিলতে অসুবিধা হতে পারে।

তাঁর পরামর্শ, প্রথমে প্রতিদিন এক চা চামচ দিয়ে শুরু করুন, পরে শরীর মানিয়ে গেলে ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীরের প্রতিক্রিয়া শোনা। অস্বস্তি, গিলতে সমস্যা বা বুকে ভার অনুভব করলে অবিলম্বে খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সুতরাং, চিয়া সিড একটি পুষ্টিগুণে ভরপুর খাদ্য হলেও তা সকলের জন্য সমান নিরাপদ নয়। সঠিক পরিমাণে ও সচেতনভাবে খেলে এটি হতে পারে দেহের জন্য উপকারী, কিন্তু অবহেলায় হয়ে উঠতে পারে বিপদের কারণ।

বিষয়: খাদ্যজীবনধারাওজন
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।