Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

অলসতা শেখানো নিকসন কী, সুবিধা কতটা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৮: ৩৮
অলসতা শেখানো নিকসন কী, সুবিধা কতটা

মানুষের জীবনে এখন ব্যস্ততাই যেন সব। কিন্তু এই ব্যস্ততার তোড়ে মাঝে মাঝে নিজেকেই হারিয়ে ফেলতে হয় যেন। আবার এই ব্যস্তসমস্ত জীবন একইভাবে শেখায় যে, ন্যূনতম আলসেমিও খারাপ!

Advertisement
Advertisement
Advertisement

ব্যস্ততা থেকে স্বস্তি আদায় করতেই আছে এক নতুন দর্শন। এর নাম ‘নিকসন’। এটি একটি ডাচ শব্দ। তবে এখন নিকসন ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বেই। এই প্রক্রিয়া বলে, কিছুই না করে অলসভাবে সময় কাটানোর কথা।

অবশ্য কোনো কিছুই না করার বিষয়টি একটু জটিল। কারণ, আমরা সব সময়ই কিছু না কিছু করতে থাকি, এমনকি ঘুমানোর সময়ও। মনস্তাত্ত্বিকেরা এক্ষেত্রে নিকসন’কে এমন একটি গাড়ির সাথে তুলনা করেছেন, যার ইঞ্জিন চালু আছে, কিন্তু গাড়িটি কোথাও যাচ্ছে না।

অর্থাৎ নিকসনের মূল ধারণা হলো চুপচাপ বসে থাকা বা জানালার ধারে বসে আপাত–অর্থহীনভাবে বাইরে তাকিয়ে থাকার জন্য জেনেবুঝে সময় বের করা। ওই সময়টায় কোনো কাজ নিয়ে ভাবা চলবে না। শুধুই অলসভাবে সময় কাটাতে হবে। প্রচলিত শব্দে এ ধরনের কাজকে অবশ্যই বলা হবে আলসেমি।

Advertisement
Advertisement
Advertisement

বর্তমান সমাজ আলসেমিকে ভালো চোখে নাও দেখতে পারে। ছবি: এআই দিয়ে তৈরি
বর্তমান সমাজ আলসেমিকে ভালো চোখে নাও দেখতে পারে। ছবি: এআই দিয়ে তৈরি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাংকাশায়ারের মনোবিদ স্যান্ডি মান মনে করেন, প্রতিটি নির্দিষ্ট সময়েই আমাদের করার মতো কিছু কাজ থাকে। ওই সময়টায় কাজ না করাটাই নিকসন।

সুতরাং, নিকসন নামক জীবনদর্শনে প্রভাবিত হলে আপনি ইচ্ছে করেই আলসেমি করবেন, অলসতাকে উপভোগ করবেন। একটি নির্দিষ্ট সময়ে শুধুই আলসেমি থাকবে আপনার কাজের তালিকায়।

নিকসনের সুবিধা কতটা

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গ্রেটার গুড সায়েন্স সেন্টারের পরিচালক ইভ একম্যান বলছেন, নিকসনের সুবিধা অনেক। মানুষের শারীরিক সুস্থতা ধরে রাখতে এটি উপকারী। দুশ্চিন্তার পারদ নিচে নামিয়ে আনে। সৃজনশীলতাকে পাখা মেলতে নিকসন দারুণ সাহায্য করে। এমনকি খুব জটিল কোনো সমস্যার ত্বরিত সমাধানেও ইতিবাচক ভূমিকা রাখে নিকসন।

তবে হ্যাঁ, বর্তমান সমাজ এই আলসেমিকে ভালো চোখে নাও দেখতে পারে। হয়তো কেউ জিজ্ঞেস করে বসল, ‘কী করছেন?’ এর জবাবে ‘কিছুই না’ বলাটা খানিকটা অস্বস্তিকর। তবে নিকসন বলে, এমন আলসেমির জন্য ক্ষমাপ্রার্থী হওয়ার কোনো প্রয়োজন নেই। একে স্রেফ অলসতা হিসেবে না দেখে, জীবনকে যাপনের কৌশল হিসেবে বিচার করতে হবে।

আসলে পুরো বিষয়টাই নিজের জীবনের শান্তির নিমিত্তে। তাই অন্যের কথায় কান না দিয়ে, নিজের যে প্রক্রিয়া ভালো লাগে, তা অনুসরণ করাই উচিত। সেক্ষেত্রে নিকসন অনুসরণেই বা দোষ কোথায়!  

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিন

বিষয়: যুক্তরাজ্যজীবনধারাটিপসজীবনমানুষসমাজলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।