Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

আগুন থেকে দুর্ঘটনা এড়াতে যা করতে হবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ২১: ৪৩
আগুন থেকে দুর্ঘটনা এড়াতে যা করতে হবে

প্রতিবছরই বাংলাদেশে বেশ বড় বড় অগ্নি-দুর্ঘটনা হয়। আবাসিক ভবন, বাজার, ফ্যাক্টরি-প্রায় সব স্থানেই আছে অগ্নি ঝুঁকি। বেশিরভাগ ক্ষেত্রে অগ্নিকাণ্ডের মূল কারণ হলো অসাবধানতা ও অপ্রস্তুতি। তাই এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি অনেক জরুরি।

Advertisement
Advertisement
Advertisement

অগ্নি-দুর্ঘটনা মোকাবিলায় করণীয়

  • রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। গ্যাসের চুলা হলে ফু দিয়ে না নিভিয়ে রান্না শেষ হলে চুলার চাবি ভালো করে বন্ধ করে দিন।
  • ছোট ছেলে-মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। বৈদ্যুতিক সরঞ্জামাদি, চুলা বা গ্যাস সিলিন্ডার হতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • দাহ্য বস্তু আছে এমন স্থানে খোলা বাতির যেমন- মোমবাতি, হারিকেন ব্যবহার বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে খোলা বাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখুন। ঘর-বাড়িতে খোলা বাতি জ্বালিয়ে কখনো ঘুমিয়ে পড়বেন না। লোকশূন্য জায়গায় খোলা বাতি জ্বালিয়ে রাখা নিরাপদ নয়।
  • গ্যাসের চুলা জ্বলানোর আগে অবশ্যই রান্না ঘরের দরজা-জানালা খুলে দিন।
  • বৈদ্যুতিক মেইন সুইচ বাধাহীনভাবে প্রবেশ করা যায় এমন স্থানে স্থাপন করুন। দুর্ঘটনার শুরুতেই মেইন সুইচ বন্ধ করুন।
  • বৈদ্যুতিক সংযোগসমূহ নিয়মিত পরীক্ষা করতে হবে এবং পুরোনো ও ক্ষতিগ্রস্ত তার, প্লাগ ও সুইচ দ্রুত পরিবর্তন করতে হবে। একাধিক সরঞ্জামাদি একটি মাল্টিপ্লাগে ব্যবহার করা হতে বিরত থাকতে হবে।
  • বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন হিটার, ওভেন, ইস্ত্রি ইত্যাদি ব্যবহার শেষে সুইচ বন্ধ করতে হবে এবং সংযোগকৃত প্লাগ খুলে রাখতে হবে।
  • খোলা জায়গায় বা বাড়ির উঠানে তাপ পোহানোর জন্য কাঠ, শুকনো পাতা বা খড় পোড়ানো থেকে বিরত থাকতে হবে।
  • ব্যবহার উপযোগী বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র (Portable Fire Extinguisher) সংরক্ষণ করতে হবে এবং এর ব্যবহার সম্পর্কে জানতে হবে।
  • তাৎক্ষণিক আগুন নির্বাপণের জন্য সবসময় হাতের কাছে পানি ও বালু মজুত রাখতে হবে।
অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধের কিছু টিপস। ছবি: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধের কিছু টিপস। ছবি: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
  • শীতকালে অনেকে বিভিন্ন উৎসব যেমন বিয়ে/গায়ে হলুদ/থার্টি ফার্স্ট নাইট/ইংরেজি নববর্ষ/বারবিকিউ পার্টি আয়োজন করেন। ছাদে কোনো খাবার তৈরি করা হলে চুলা ও জ্বালানির ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কাজ শেষে চুলা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে হবে। ফানুস ওড়ানো ও পটকা/বাজি ফোটানো হতে বিরত থাকতে হবে।
  • ধূমপান শেষে সিগারেটের আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে হবে এবং দাহ্যবস্তু সংরক্ষিত স্থানে ধূমপান থেকে বিরত থাকতে হবে।
  • অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করুন।
  • ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ১০২ এবং নিকটস্থ ফায়ার স্টেশনের টেলিফোন বা মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা কেন্দ্র ৯৯৯-এ বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ০২২২৩৩৫৫৫৫৫ ০১৭১৩০৩৮১৮২ নাম্বারে ফোন করুন।

তথ্যসূত্র: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

বিষয়: বাংলাদেশআগুনঅগ্নিদগ্ধজীবনধারাঅগ্নিকাণ্ডলাইফস্টাইলশীতকালফায়ার সার্ভিস
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।