Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

মাসিক চক্র কি মেয়েদের ওজনে প্রভাব ফেলে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৩: ৫৮
মাসিক চক্র কি মেয়েদের ওজনে প্রভাব ফেলে?

মেয়েদের শরীর মাসজুড়ে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। মাসিক চক্র ও হরমোনের প্রভাবে শরীরে দৃশ্যমান পরিবর্তন দেখা যায়, যার মধ্যে ওজন ওঠানামাও অন্যতম।

Advertisement
Advertisement
Advertisement

কীভাবে মাসিক চক্রের বিভিন্ন ধাপে নারীদের ওজন পরিবর্তিত হতে পারে– এ নিয়ে একটি ভিডিওতে কথা বলেছেন ভারতীয় ফিটনেস কোচ রালস্টন ডি’সুজা। এক প্রতিবেদনে সেই ভিডিও বার্তা প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ওই ভিডিওতে এক নারী তার মাসিক চক্রের চারটি ধাপজুড়ে (মেনস্ট্রুয়েশন, ফলিকুলার ফেজ, ওভুলেশন ও লুটিয়াল ফেজ) শরীরের পরিবর্তন এবং ওজন ওঠানামার অভিজ্ঞতা তুলে ধরেন। এতে দেখা যায়, প্রতিটি ধাপে ওজনের উল্লেখযোগ্য তারতম্য ঘটে।

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যমতে, মাসিক চলাকালে যোনিপথ দিয়ে জরায়ুর আবরণ (এন্ডোমেট্রিয়াম) বের হয়ে যায়। এই চক্রের সবচেয়ে দীর্ঘ ধাপ হলো ফলিকুলার ফেজ, যা সাধারণত ১৪ থেকে ২১ দিন স্থায়ী হয়। এই সময়ে ডিম্বাশয়ে একটি ডিম্বাণু ধীরে ধীরে পরিপক্ব হয়, যা পরবর্তীতে ওভুলেশনের সময় মুক্তি পায়।

Advertisement
Advertisement
Advertisement
প্রতীকী ছবি: ফ্রিপিক
প্রতীকী ছবি: ফ্রিপিক

ওভুলেশনের সময় সেই পরিপক্ব ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে ফ্যালোপিয়ান টিউবের দিকে যায়। এর মধ্য দিয়েই ফলিকুলার ফেজ শেষ হয়ে লুটিয়াল ফেজ শুরু হয়। লুটিয়াল ফেজে ডিম্বাণু মুক্ত করা ফলিকলটি ‘করপাস লুটিয়াম’-এ পরিণত হয়ে গর্ভধারণে সহায়ক হরমোন তৈরি করে। গর্ভধারণ না হলে এটি ক্ষয় হয়ে যায় এবং আবার মাসিক শুরু হয়।

শক্তি পেতে সকালে যা খেতে পারেনBreakfast

রালস্টন ডি’সুজা ওই ভিডিওর বরাত দিয়ে বলছে, ভিডিওতে দেখা যায় যে মাসিক চলাকালে ওই নারীর ওজন ছিল ৬৪ কেজি। ফলিকুলার ধাপে তা কমে দাঁড়ায় ৬২ কেজিতে। ওভুলেশন পর্যায়েও ওজন একই থাকে, ৬২ কেজি। তবে লুটিয়াল ধাপে গিয়ে ওজন বেড়ে হয় ৬৭ কেজি। এই সময় শরীরে ফোলাভাব ও পানি জমার প্রবণতাও দেখা যায়।

নারীর শারীরিক পরিবর্তনের এই পর্যবেক্ষণ থেকে দেখা যায়, হরমোনের প্রভাবে শরীরে সাময়িক পানি জমা ও ফোলাভাব তৈরি হতে পারে, যার কারণে ওজনের মাপে সাময়িক বৃদ্ধি দেখা যায়।

রালস্টনের মতে, এসব পরিবর্তন স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার অংশ, এটি আসলে চর্বি বাড়া বা ফিটনেসে অগ্রগতির ঘাটতির লক্ষণ নয়। তিনি বলেন, “নারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। অনেক নারীকে দেখেছি নিয়ম মেনে চলার পরও নিজেদের ওপর কঠোর হন। বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবার দরকার নেই।”

ফিটনেস কোচ আরও জানান, নারীদের শরীরে মাসজুড়ে এমন পরিবর্তন দেখা যায় এবং এর অর্থ এই নয় যে আপনার অগ্রগতি নষ্ট হয়ে গেছে বা চর্বি বেড়ে গেছে। এটি হরমোনজনিত স্বাভাবিক প্রতিক্রিয়া।

তার পরামর্শ, নিয়ম মেনে চলার পরও যদি ওজনের ওঠানামা দেখা যায় বা তা অস্বাভাবিক মনে হয়, তবুও ভাবার দরকার নেই যে অগ্রগতি হচ্ছে না। ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে।

বিষয়: নারীশরীরচর্চাস্বাস্থ্যমাসিকপরামর্শ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।