Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

শীতে ত্বকের যত্নে 'ত্বকের উপোস'

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫৩
শীতে ত্বকের যত্নে 'ত্বকের উপোস'

শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়, ফলে ত্বক স্বাভাবিকভাবেই শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে আমরা অনেকেই নানারকম সিরাম, টোনার, ময়েশ্চারাইজার এবং লোশনের স্তূপ সাজিয়ে বসি। কিন্তু মাঝেমধ্যে ত্বকের ওপর এই প্রসাধনীর বোঝা কমিয়ে দেওয়াটাই হতে পারে আপনার ত্বকের জন্য সবচেয়ে উপকারী। 'বোঝা কমানো'র প্রক্রিয়াকেই বলা হয় 'ত্বকের উপোস' বা 'স্কিন ফাস্টিং' ।

Advertisement
Advertisement
Advertisement

ত্বকের উপোস বা স্কিন ফাস্টিং কী?

সহজ কথায়, ত্বকের উপোস হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের বা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টযুক্ত স্কিনকেয়ার পণ্য ও মেকআপ ব্যবহার বন্ধ রাখা। আমরা যেমন শরীরকে ডিটক্স করার জন্য উপোস করি, তেমনি ত্বককেও তার নিজস্ব প্রাকৃতিক তেল (সিবাম) এবং স্বাভাবিক মেরামত (ব্যারিয়ার রিপেয়ার) ক্ষমতা ফিরে পেতে সময় দেওয়ার প্রক্রিয়া এটি।

জাপানি বিউটি ব্র্যান্ড 'মিরাই ক্লিনিক্যাল' এই ধারণাটি জনপ্রিয় করে তোলে। তাদের মতে, অতিরিক্ত কৃত্রিম উপাদান ব্যবহারের ফলে ত্বক তার নিজস্ব রক্ষণাবেক্ষণ ক্ষমতা হারিয়ে ফেলে। স্কিন ফাস্টিংয়ের মাধ্যমে ত্বককে আবার রিসেট হওয়ার সুযোগ দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement
ভয়ংকর অভিজ্ঞতার পর নিজেকে সামলাবেন যেভাবেmental trauma

শীতকালে ত্বকের উপোস কেন জরুরি?

শীতকালে ত্বকের যত্ন নেওয়া যতটা প্রয়োজন, ভুল যত্নে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা ততটাই থাকে। কেন শীতকালে এটি উপকারে আসতে পারে, তা নিচে আলোচনা করা হলো:

প্রাকৃতিক তেলের ভারসাম্য রক্ষা

শীতের শুষ্কতায় আমরা ঘন ঘন ভারী ক্রিম বা অয়েল ব্যবহার করি। এতে অনেক সময় ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। কয়েক দিন এসব পণ্য থেকে বিরতি নিলে ত্বক নিজে থেকেই প্রয়োজনীয় সিবাম তৈরি করতে শুরু করে, যা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে।

ত্বক ও চুলের যত্নের পণ্যগুলো যেভাবে শরীরের ক্ষতি করেskincare 1 (1)

ত্বকের সংবেদনশীলতা কমানো

শীতকালে আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বক এমনিতেই সংবেদনশীল থাকে। এর ওপর বিভিন্ন রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করলে ত্বকে লালচে ভাব বা জ্বালাপোড়া হতে পারে। স্কিন ফাস্টিং ত্বককে প্রশান্তি দেয় এবং এর প্রাকৃতিক প্রতিরক্ষা স্তর বা স্কিন ব্যারিয়ার মজবুত করে।

পণ্যের কার্যকারিতা বোঝা

আমরা একসাথে অনেক পণ্য ব্যবহার করি বলে বুঝতে পারি না কোন পণ্যটি আসলে কাজ করছে, আর কোনটি ত্বকের ক্ষতি করছে। শীতের এক-দুই দিন বিরতি দিলে বোঝা যায় আপনার ত্বকের আসল ধরনটি এখন কেমন এবং তার ঠিক কী প্রয়োজন।

যে খাবারগুলো খেলে মন ভালো হয়mood booster

কীভাবে করবেন ত্বকের উপোস?

ত্বকের উপোস মানেই যে সব ছেড়ে দিতে হবে, তা নয়। এটি করার নিয়ম আছে:

  • ধীরে ধীরে শুরু করুন। হুট করে সব বন্ধ না করে রাতে শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে কোনো ক্রিম না লাগিয়ে শুয়ে পড়ুন।
  • আর্দ্রতা বজায় রাখুন। ত্বকের ওপরে স্কিনকেয়ার পণ্য না মাখলেও প্রচুর পানি পান করুন। অনেক শাক-সবজি ও ফলমূল খান। শীতকালে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
  • সূর্যরশ্মি থেকে সাবধান। যদি দিনের বেলা স্কিন ফাস্টিং করলেও সানস্ক্রিন বাদ দেওয়া যাবে না। সরাসরি কড়া রোদে যাওয়ার আগে অবশ্যই এটি ব্যবহার করতে হবে।

মনে রাখা জরুরি

সবার ত্বকের ধরন এক নয়। যাদের প্রচণ্ড শুষ্ক ত্বক বা একজিমা ও সোরিয়াসিসের মতো সমস্যা আছে, তাদের জন্য পুরোপুরি স্কিন ফাস্টিং ক্ষতিকর হতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়।

ত্বকের ওপর প্রসাধনীর কৃত্রিম স্তর কমিয়ে তাকে একটু শ্বাস নিতে দিন। শীতের এই শুষ্কতাকে জয় করতে মাঝেমধ্যে 'ত্বকের উপোস' হতে পারে আপনার উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের সবচেয়ে কার্যকর উপায়।

তথ্যসূত্র: হেলথলাইন, হিন্দুস্তান টাইমস

বিষয়: ত্বকের যত্নজীবনধারাশীতজীবনলাইফস্টাইলপ্রসাধনীশীতকাল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।