Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ভরা পেটে তরমুজ খেলে কী হয়?

গরম আবহাওয়ায় ভারী খাবারের পর দ্রুত হজম হওয়া ফল তরমুজ একসঙ্গে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলে পাকস্থলী ধীরে খালি হয় এবং শর্করা ফারমেন্টেশনের মাধ্যমে গ্যাস তৈরি হয়, যা পেট ফাঁপার সমস্যা বাড়ায়।

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৩: ৪৭
ভরা পেটে তরমুজ খেলে কী হয়?

তরমুজ একটি জনপ্রিয় ফল। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি গরমে শরীর ঠান্ডা রাখে এবং সহজপাচ্য হিসেবে পরিচিত। ২০২৪ সালে ফুড বায়োসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কেবল তরমুজ খাওয়াই পেট ভরার অনুভূতি তৈরি করতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

তবে অনেকেরই অভিযোগ, ভরা পেটে তরমুজ খেলে তাদের পেট ফাঁপা বা অস্বস্তি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার পেছনে তরমুজ নিজে দায়ী নাকি ভারী খাবারের পর খাওয়ার সময়টাই মূল কারণ—তা নির্ধারণ করাই গুরুত্বপূর্ণ।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এর তথ্য বলছে, গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তরমুজের চাহিদাও বাড়বে। তবে অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফাঁপার সমস্যা বাড়তে পারে কি না, সে প্রশ্নও উঠছে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ের পাইধুনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। তাই তরমুজ খাওয়া নিয়ে অনেকের মনে আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
ডা. অনুকল্প প্রকাশ বলেন, “তরমুজ খাওয়ার সময়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লিনিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায়, তরমুজ যদি খাবারের ফাঁকে খাওয়া হয়, অর্থাৎ ভরা পেটের ঠিক পরপর না খেয়ে মাঝের সময়ে খাওয়া হয়, তাহলে হজম প্রক্রিয়া বেশি কার্যকর হয় এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তির ঝুঁকিও কমে যায়।”

ভরা পেটে তরমুজ খেলে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে বা এর পেছনে কারণই বা কী তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে।

গরমে পেট ফাঁপার কারণ

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। পাশাপাশি অনেকেই পর্যাপ্ত পানি পান না করায় ডিহাইড্রেশন দেখা দেয়। এতে হজমে সমস্যা হয় এবং পাকস্থলীতে গ্যাস তৈরি হতে পারে।

বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুdeath

গরমকালে খাবারের ধরনেও পরিবর্তন আসে, যা খাবার পরে পেট ফাঁপার ঝুঁকি বাড়ায়। পর্যাপ্ত পানি, জলসমৃদ্ধ খাবার এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা না হলে এই সমস্যা আরও বাড়তে পারে। এ কারণে তরমুজের মতো পানিসমৃদ্ধ ফল হজমে কী প্রভাব ফেলে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারতের সিকে বিড়লা হাসপাতালে কর্মরত গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের প্রধান পরামর্শক অনুকল্প প্রকাশ জানিয়েছেন, তরমুজে পানির পরিমাণ ৯০ শতাংশের বেশি হওয়ায় এটি সাধারণত সহজে হজম হয়। তবে খাবার খাওয়ার পরপরই, বিশেষ করে চর্বিযুক্ত বা প্রোটিনসমৃদ্ধ ভারী খাবারের পর তরমুজ খেলে কিছু মানুষের ক্ষেত্রে পাকস্থলীর স্বাভাবিক খালি হওয়ার প্রক্রিয়া (গ্যাস্ট্রিক এম্পটিইং) প্রভাবিত হতে পারে। এর ফলে পেট ভারী লাগা বা ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।

ফাইল ছবি: রয়টার্স
ফাইল ছবি: রয়টার্স

এই বিশেষজ্ঞ আরও জানান, তরমুজে উচ্চমাত্রার ফডম্যাপ (এমন কিছু নির্দিষ্ট ধরণের শর্ট-চেইন কার্বোহাইড্রেট বা শর্করা, যা ক্ষুদ্রান্ত্রে ঠিকমতো শোষিত হয় না এবং বৃহদন্ত্রে গিয়ে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ও পেটের সমস্যা তৈরি করে) উপাদান, বিশেষ করে ফ্রুক্টোজ থাকে।

যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা ফ্রুক্টোজ হজমে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অপাচ্য ফ্রুক্টোজ বৃহদান্ত্রে গিয়ে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস তৈরি করে, যার ফলে পেট ফাঁপা, অস্বস্তি ও পেট ফুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

এই গরমে দইবড়া কেন খাবেনdoibada

খাবারের পর তরমুজ খেলে কেন পেট ফাঁপে

বিশেষজ্ঞদের মতে, গরম আবহাওয়ায় ভারী খাবারের পর দ্রুত হজম হওয়া ফল তরমুজ একসঙ্গে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলে পাকস্থলী ধীরে খালি হয় এবং শর্করা ফারমেন্টেশনের মাধ্যমে গ্যাস তৈরি হয়, যা পেট ফাঁপার সমস্যা বাড়ায়।

বিশেষ করে যাদের হজমজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি দেখা যায়। এরমধ্যে আইবিএস আক্রান্ত ব্যক্তি, দুর্বল হজমশক্তির মানুষ, অ্যাসিডিটির সমস্যায় ভোগা ব্যক্তিরা রয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্ষেত্রে খাবারের পরপর তরমুজ খাওয়ার অভ্যাস সীমিত রাখাই ভালো, নাহলে পেট ফাঁপার সমস্যা আরও বাড়তে পারে।

তাহলে কখন তরমুজ খাওয়া ভালো

ডা. অনুকল্প প্রকাশ বলেন, “তরমুজ খাওয়ার সময়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লিনিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায়, তরমুজ যদি খাবারের ফাঁকে খাওয়া হয়, অর্থাৎ ভরা পেটের ঠিক পরপর না খেয়ে মাঝের সময়ে খাওয়া হয়, তাহলে হজম প্রক্রিয়া বেশি কার্যকর হয় এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তির ঝুঁকিও কমে যায়।”

এই চিকিৎসকের পরামর্শ, বারবার পেট ফাঁপা, পেটে ব্যথা বা মলত্যাগের অভ্যাসে পরিবর্তনের মতো দীর্ঘস্থায়ী উপসর্গগুলোকে শুধু খাদ্যাভ্যাসজনিত সমস্যা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। এসব ক্ষেত্রে অন্তর্নিহিত কোনো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা আছে কি না তা নির্ধারণের জন্য সুনির্দিষ্ট চিকিৎসা মূল্যায়ন করা প্রয়োজন এবং সেই অনুযায়ী ব্যক্তিভিত্তিক খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ নেওয়া উচিত।

বিষয়: ডাক্তারের পরামর্শখাবারখাবারদাবারতরমুজজীবনধারাফলবিশেষজ্ঞ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।