Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

মেঘলা দিনেও সানস্ক্রিন কেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৫: ৩০
মেঘলা দিনেও সানস্ক্রিন কেন

গ্রীষ্মের তীব্র তাপদাহের পর বর্ষা যেন স্বস্তি নিয়ে আসে। আকাশও বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। কিন্তু তাই বলে সানস্ক্রিন ব্যবহার বন্ধ করে দেওয়া ঠিক নয়।

Advertisement
Advertisement
Advertisement

অনেকের ধারণা সানস্ক্রিন শুধুমাত্র রৌদ্রজ্জ্বল আবহাওয়ার জন্য, আকাশ মেঘলা থাকলে বা রোদ না উঠলে সানস্ক্রিন ব্যবহারের দরকার হয় না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মেঘলা দিনেও সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার ত্বকে পৌঁছাতে পারে। এর মানে হলো, আকাশ যতই মেঘাচ্ছন্ন থাকুক না কেন, সূর্যের কারণে আপনার ত্বক ক্ষতি হওয়ার ঝুঁকি থেকেই যায়।

মেঘলা আবহাওয়াতেও কি সূর্যের রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে?

মেঘ দৃশ্যমান আলোকে ঢেকে দেয়। কিন্তু সূর্যের ইউভিএ ও ইউভিবি রশ্মিকে আটকাতে পারে না। এই ক্ষতিকর রশ্মির জন্য ত্বক কালো হয়ে যাওয়া, রোদে পুড়ে যাওয়া, অকালে বুড়িয়ে যাওয়া এমনকি ত্বকের ক্যান্সারের মূল কারণও হতে পারে। তবে দুই রশ্মি দুইভাবে ক্ষতি করে।

Advertisement
Advertisement
Advertisement

ইউভিএ রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে বলিরেখা, কালো দাগ এবং অকালে বুড়িয়ে যাওয়ার সমস্যা সৃষ্টি করে। এই রশ্মি মেঘ ও কাঁচকে ভেদ করে আসতে পারে।

মেঘ ইউভিবি রশ্মির খুব সামান্য অংশই আটকে দিতে পারে। এটি ত্বকের বাইরের স্তরে সরাসরি প্রভাব ফেলে। ইউভিবি রশ্মি রোদে পোড়া দাগ তৈরি করে এবং ত্বক শুষ্ক করে দেয়।

মেঘলা দিনে সানস্ক্রিন ব্যবহারের ৫টি কারণ

  • মেঘের আস্তরণ ভেদ করে ৮০ শতাংশ পর্যন্ত ইউভি রশ্মি পৃথিবীতে আসে। এর মানে হলো, সূর্য দেখা যাক বা না যাক আপনার ত্বক সূর্যের এই রশ্মির সংস্পর্শে থাকে। এর থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করি উচিত।
  • পৃথিবীতে পৌঁছানো ইউভি রশ্মির প্রায় ৯৫ শতাংশই হলো ইউভিএ রশ্মি। এগুলো সারা বছর ধরেই থাকে। এই রশ্মি ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি করে, যার ফলে সময়ের সাথে সাথে ত্বক ঝুলে যাওয়া, বলিরেখা পড়া এবং পিগমেন্টেশনের সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।
  • কাঁচের মধ্য দিয়েও ইউভিএ রশ্মি প্রবেশ করতে পারে। এর মানে, আপনি যদি ঘরের ভেতরে জানালার কাছে থাকেন তবুও এ রশ্মি আপনার কাছে পৌঁছাতে পারে। তাই ঘরের ভেতরে মেঘলা দিনেও ত্বককে সুরক্ষা দিতে সানস্ক্রিন ব্যবহার অত্যাবশ্যকীয়।
  • নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে ত্বকের কালচে দাগ, হাইপারপিগমেন্টেশন এবং রোদে পোড়া দাগ দূর হয়। বিশেষ করে যাদের ত্বকে ব্রণ হওয়ার পর সহজেই দাগ থেকে যায়, তাদের জন্য সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ত্বকে ক্যান্সারের ঝুঁকি কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • মেঘলা দিনেও ইউভিএ রশ্মি ত্বকের ক্ষতি করে যেতে পারে। তাই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। যা ত্বকের সূক্ষ্ম রেখা, বলিরেখা এবং ইলাস্টিসিটি কমে যাওয়া রোধ করবে।

মেঘলা আবহাওয়ার জন্য কোন ধরণের সানস্ক্রিন ভালো?

মেঘলা আবহাওয়ায় ভারী বা তেলচিটে সানস্ক্রিনের প্রয়োজন নেই। সঠিক সুরক্ষার জন্য ব্রড স্পেকট্রাম ও এসপিএফ আছে এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এসপিএফ হতে হবে ৩০ বা এর বেশি। বাকিটা নিজেদের ত্বকের ধরণ বুঝে। যেমন, যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য জেল এবং শুষ্ক ত্বকের জন্য ক্রিম-ভিত্তিক সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বাইরে দীর্ঘসময় থাকলে এমন সানস্ক্রিন ব্যবহার করুন, যা ঘাম ও পানিতে সহজে উঠে যায় না।

তথ্যসূত্র: ব্রিনটন

বিষয়: ত্বকের যত্নবর্ষাকালজীবনধারাআবহাওয়ালাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।