Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

সকালের যে পাঁচ অভ্যাস কিডনির ক্ষতি করতে পারে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০: ৫৭
সকালের যে পাঁচ অভ্যাস কিডনির ক্ষতি করতে পারে

দিনের শুরুর ওপর স্বাস্থ্যের বেশ ভালো প্রভাব রয়েছে। বিশেষ করে কিডনির ক্ষেত্রে। এই গুরুত্বপূর্ণ অঙ্গটি শরীরের টক্সিন ও অতিরিক্ত পানি বের করে দেয়। তার যত্ন না নিলে বিপদ বাড়ে ধীরে ধীরে। অনেকেই জানেন না, আমাদের কিছু সাধারণ সকালবেলার অভ্যাসই কিডনির ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি অভ্যাস যা বদলে ফেললে কিডনি থাকবে সুস্থ। 

Advertisement
Advertisement
Advertisement

ঘুম থেকে উঠে পানি পান না করা

রাতভর শরীরে পানি কমে যায়। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পানি পান না করলে কিডনি পর্যাপ্ত পরিমাণ তরল পায় না। এতে শরীরে টক্সিন জমে যেতে থাকে, যা কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলে। এই টক্সিন বের করতে সকালে এক গ্লাস উষ্ণ পানি পান করাই যথেষ্ট। এতে মেটাবলিজমও বাড়ে।

ঘুম থেকে উঠে প্রতিদিন পানি পান করতে হবে। ছবি: পেক্সেল ডট কম
ঘুম থেকে উঠে প্রতিদিন পানি পান করতে হবে। ছবি: পেক্সেল ডট কম

প্রস্রাব চেপে রাখা

Advertisement
Advertisement
Advertisement

অনেকে সকালে ব্যস্ততার কারণে বা অলসতায় প্রস্রাব চেপে রাখেন। এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর অভ্যাস। প্রস্রাব চেপে রাখলে মূত্রাশয়ে ব্যাকটেরিয়া জমে সংক্রমণ হতে পারে, যা পরবর্তীতে কিডনিতে ছড়িয়ে গিয়ে কিডনি ইনফেকশন বা ‘পাইলোনেফ্রাইটিস’-এর ঝুঁকি বাড়ায়।

অতিরিক্ত তেল মসলা দেওয়া খাবার দিয়ে নাস্তা করা

অনেকেই সকালে পরোটা, বেশি তেলে ভাজা ডিম, আলু বা সবজির মতো তেল-মসলা দেওয়া খাবার খেয়ে দিন শুরু করেন। অতিরিক্ত মসলা বা সোডিয়াম কিডনির ফিল্টারেশন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের কারণ হয় যা কিডনি বিকলের প্রধান কারণগুলোর একটি।

ঘুম থেকে উঠেই কফি বা চা পান করা

সকালে সরাসরি কফি বা চা পান করলে তা শরীরকে আরও পানিশূন্য করে। ক্যাফেইন মূত্রবর্ধক হিসেবে কাজ করে, ফলে শরীর থেকে প্রয়োজনের অতিরিক্ত পানি বেরিয়ে যায়। এর ফলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে।

সকালে খালি পেটে চা-কফিকে না বলুন। ছবি: পেক্সেল ডট কম
সকালে খালি পেটে চা-কফিকে না বলুন। ছবি: পেক্সেল ডট কম

নাশতা না করা বা খুব দেরিতে করা

অনেকেই সকালে নাশতা না করে অফিস বা কাজের দিকে ছুটে যান। এতে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এই অভ্যাস চললে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে, যা কিডনি ক্ষয়ের অন্যতম বড় কারণ।

কিডনি শরীরের একটি গুরুত্বপূরণ অঙ্গ। এটি একবার ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা কঠিন। তাই সকালে নিজের দিন শুরু করুন এক গ্লাস পানি, হালকা নাশতা ও নিয়মিত প্রস্রাবের অভ্যাস দিয়ে। ছোট এই পরিবর্তনগুলোই ভবিষ্যতে বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়: জীবনধারাকিডনিস্বাস্থ্যস্বাস্থ্য টিপসলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।