Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ডিওডোরেন্ট ব্যবহারের সঠিক সময় কোনটি- রাত নাকি দিন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৯: ২২
ডিওডোরেন্ট ব্যবহারের সঠিক সময় কোনটি- রাত নাকি দিন?

গরমের সময় হোক বা শীতের দিন- ব্যস্ত রুটিন, ঘাম এবং এর দুর্গন্ধ রোধ করতে ডিওডোরেন্ট এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু একটি প্রশ্ন দীর্ঘদিন ধরেই রয়েছে- ডিওডোরেন্ট বা অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহারের সঠিক সময় কোনটি? সকালের শুরুতে নাকি রাতে ঘুমানোর আগে? সাম্প্রতিক গবেষণা এই প্রশ্নের জবাব কিছুটা বদলে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দিনে ব্যবহারের প্রচলিত ধারণা

বেশির ভাগ মানুষই সকালে গোসল শেষে ডিওডোরেন্ট ব্যবহার করেন। কারণ দিনের শুরুতে সতেজ গন্ধ ও ঘাম নিয়ন্ত্রণে থাকার প্রয়োজনীয়তা বেশি। কর্মস্থল, কলেজ বা বাইরে বের হওয়ার সময় ডিওডোরেন্ট অনেকের কাছে আত্মবিশ্বাসের অংশ। দিনের বেলা শরীর বেশি ঘামে, বিশেষ করে গরম আবহাওয়ায় বা ব্যস্ততায়। ফলে অনেকে মনে করেন দিনে ব্যবহার করলেই কাজ বেশি হবে।

কর্মস্থল, কলেজ বা বাইরে বের হওয়ার সময় ডিওডোরেন্ট অনেকের কাছে আত্মবিশ্বাসের অংশ। ছবি: পেক্সেল ডট কম
কর্মস্থল, কলেজ বা বাইরে বের হওয়ার সময় ডিওডোরেন্ট অনেকের কাছে আত্মবিশ্বাসের অংশ। ছবি: পেক্সেল ডট কম

গবেষণা যা বলছে

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, অ্যান্টিপার্সপিরেন্ট সবচেয়ে কার্যকর হয় রাতে ব্যবহার করলে। কারণ রাতে আমাদের ঘামগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড অপেক্ষাকৃত কম সক্রিয় থাকে। এই সময় ত্বকের ওপর অ্যান্টিপার্সপিরেন্টের সক্রিয় উপাদান যেমন অ্যালুমিনিয়াম সল্ট ভালোভাবে বসে কাজ শুরু করতে পারে। ফলে পরের দিন সকালে যখন আপনি ব্যস্ত হয়ে ঘামাচ্ছেন, তখন এটি আগেই ত্বকের ভেতর সক্রিয় হয়ে থাকে। এতে ঘাম কমে এবং দুর্গন্ধও নিয়ন্ত্রণে থাকে দীর্ঘ সময়।

কোনটি আপনার জন্য? রাতে ব্যবহার:

যাদের অতিরিক্ত ঘাম হয় বা গরমে খুব দ্রুত দুর্গন্ধ হয়ে যায়, তাদের জন্য রাত সবচেয়ে ভালো সময়। নিয়মিত রাতে ব্যবহার করলে পুরো দিনের ঘাম কমবে, গন্ধ হওয়ার সম্ভাবনাও কমে যাবে।

দিনে ব্যবহার?

যারা কেবল সতেজ থাকতে চান, বা যারা সাধারণ ডিওডোরেন্ট (যেখানে অ্যান্টিপার্সপিরেন্ট নেই) ব্যবহার করেন, তাদের জন্য সকালে ব্যবহারই যথেষ্ট। সকালে গোসল শেষে প্রয়োগ করলে দুর্গন্ধ নিয়ন্ত্রণ ভালো থাকে।

দুই সময়ে ব্যবহার?

সাধারণত প্রয়োজন নেই। অ্যান্টিপার্সপিরেন্ট রাতে ব্যবহার করাই যথেষ্ট কার্যকর। তবে আপনি চাইলে সকালে শুধু সুগন্ধযুক্ত ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন, যেটা ঘাম আটকায় না, শুধু দুর্গন্ধ কমায়।

তথ্যসূত্র: বার্ডি

বিষয়: অভ্যাসজীবনধারাসুগন্ধিগবেষণালাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।