Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ভালো ঘুমের জন্য কী কী করবেন

শোবার ঘর যেন হয় অন্ধকার, ঠান্ডা (সহনীয় তাপমাত্রার/না অতি ঠান্ডা, না অতি গরম) ও নিঃশব্দ পরিবেশের।

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১: ০৩
ভালো ঘুমের জন্য কী কী করবেন

সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ঘুম। যার কোনো বিকল্প নেই। ঘুম আমাদের শরীর ও মনের জন্য ঠিক ততটাই জরুরি, যতটা দরকার সুষম খাদ্যাভাস। কিন্তু ব্যস্ততা, দুশ্চিন্তা বা জীবনযাপনের অনিয়মের কারণে অনেকেই ঠিকমতো ঘুমাতে পারেন না।

Advertisement
Advertisement
Advertisement

দীর্ঘ সময় ধরে ঘুমের অভাবে শরীরের বাসা বাঁধতে পারে নানা ধরনের শারীরিক ও মানসিক রোগ। সুস্থ থাকতে প্রাপ্ত বয়স্ক মানুষের অন্তত সাত থেকে আট ঘণ্টা নিরবিচ্ছিন্ন ঘুমানো উচিত। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা আটটি সহজ টিপস মেনে চলতে পারেন। এতে ঘুম হবে গভীর, আর সকাল হবে সতেজ ও প্রফুল্ল।

  • ঘুমের নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও জাগা শরীরের ‘বায়োলজিক্যাল ক্লক’/সার্কাডিয়ান রিদম/দেহঘড়ি ঠিক রাখে। এতে স্বাভাবিকভাবেই ঘুম আসে এবং এর মানও ভালো হয়।
  • মোবাইল, টিভি বা ল্যাপটপের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা দেয়। এই হরমোনের অভাবে ঘুম ঠিকমতো হয় না। তাই ঘুমানোর অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে সব স্ক্রিন বন্ধ করুন।
দীর্ঘ সময় ধরে ঘুমের অভাবে শরীরের বাসা বাঁধতে পারে নানা ধরনের শারীরিক ও মানসিক রোগ। ছবি: পেক্সেলস
দীর্ঘ সময় ধরে ঘুমের অভাবে শরীরের বাসা বাঁধতে পারে নানা ধরনের শারীরিক ও মানসিক রোগ। ছবি: পেক্সেলস

  • শোবার ঘর যেন হয় অন্ধকার, ঠান্ডা (সহনীয় তাপমাত্রার/না অতি ঠান্ডা, না অতি গরম) ও নিঃশব্দ পরিবেশের।
  • ঘরে ল্যাভেন্ডার ফুলের সুগন্ধীর ব্যবস্থা করতে পারেন। বালিশে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ছিটিয়ে দিতে পারেন। এর সুগন্ধিতে মন শান্ত হয়। ফলে ঘুম সহজে আসে।
  • রাতের খাবার হোক হালকা ও কম তেল-মসলায় তৈরি। ঘুমের আগে কফি, চা, চকলেট খাওয়া যাবে না। ঘুমানোর আগে ধূমপান করা যাবে না। এসব ঘুমের শত্রু। এর বদলে কুসুম গরম দুধ বা ক্যামোমাইল টি পান করতে পারেন।
  • দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীরকে ক্লান্ত ও মনকে শান্ত করে। তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম না করাই ভালো। এতে শরীর ও মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। এর বদলে বিছানায় হালকা স্ট্রেচ করতে পারেন।
  • চিন্তা বা উদ্বেগ থাকলে ঘুম আসতে দেরি হয়। শোবার আগে কয়েক মিনিট মেডিটেশন, গভীর শ্বাস-প্রশ্বাস বা ধীর লয়ের গান শুনে মনকে শান্ত করুন।
  • অনেকেই বিছানায় শুয়ে ঘুম আসছে না ভেবে বেশি অস্থির হয়ে পড়েন। এতে উল্টো ঘুম আরও দূরে সরে যায়। ঘুম না এলে উঠে কিছু পড়ুন (অবশ্যই ফোনে নয়) বা শান্তভাবে বসুন, তারপর আবার চেষ্টা করুন।

তথ্যসূত্র: হেলথলাইন

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: জীবনধারাটিপসলাইফস্টাইলসুস্থ জীবনমানসিক স্বাস্থ্য
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।