Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

রাতে মোজা পরে ঘুমালে কী হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩: ৩৯
রাতে মোজা পরে ঘুমালে কী হয়?

প্রতিদিন মোজা পরুন আর না পরুন, এ নিয়ে কিছু তথ্য জেনে রাখা জরুরি। গবেষণা বলছে, রাতে ঘুমানোর সময় মোজা পরলে ঘুমটা একটু তাড়াতাড়িই আসে। শুধু তা–ই নয় ঘুমটাও বেশ ভালো হয়। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা পা কিছুটা উষ্ণ হলে শরীরের মূল তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে। গভীর ও আরামদায়ক ঘুমের জন্য যা বেশ সহায়ক।

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের ওয়েবসাইটে এ নিয়ে লিখেছেন আচরণগত ঘুম সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ মিশেল ড্রেরাপ।

তার মতে, মোজা পরে ঘুমালে শুধুই পা–ই গরম থাকে না, এতে ত্বকের যত্ন নেওয়ার সুযোগ তৈরি হয়, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

মোজা পরে ঘুমানো কেন ভালো?

Advertisement
Advertisement
Advertisement

ঠান্ডা পা নিয়ে ঘুমানো যে অস্বস্তিকর, তা সবাই জানেন। এমনকি পা ঠান্ডা হলে মাঝরাতেও ঘুম ভেঙে যেতে পারে। তবে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ শারীরিক কারণ রয়েছে, যাকে বলা হয় ডিস্টাল ভ্যাসোডাইলেশন।

ডা. মিশেল বলেন, রাতে ঘুমানোর সময় শরীর স্বাভাবিকভাবেই তার মূল তাপমাত্রা কমানোর চেষ্টা করে। এটি আমাদের সার্কাডিয়ান রিদমের অংশ, যেটি ঘুম ও জেগে ওঠার সময় নিয়ন্ত্রণ করে। এ কারণেই ঘুমের জন্য ঠান্ডা পরিবেশ বেশি উপযোগী।

কিন্তু পা যদি অতিরিক্ত ঠান্ডা থাকে, তাহলে শরীরের মূল অংশে উল্টোভাবে বেশি রক্ত প্রবাহ হতে থাকে, ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে।

এই বিশেষজ্ঞ আরও বলেন, মোজা পরলে পা উষ্ণ হয়, রক্তনালিগুলো প্রসারিত হয় এবং সারা শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এর ফলে শরীর অতিরিক্ত তাপ সহজে বের করে দিতে পারে। এর ফলে মূল তাপমাত্রা কমে আসে। এ ছাড়াও রাতে মোজা পরে ঘুমানোর আরও অনেক উপকারিতা রয়েছে।

রাতে ঘুমানোর সময় মোজা পরে থাকলে দ্রুত ঘুম আসতে পারে। ছবি: ফ্রিপিক
রাতে ঘুমানোর সময় মোজা পরে থাকলে দ্রুত ঘুম আসতে পারে। ছবি: ফ্রিপিক

ডা. মিশেলের ভাষ্য, রেনোডস রোগের উপসর্গ কমাতে সহায়ক হতে পারে রাতে মোজা পরে ঘুমানোর অভ্যাস। এই রোগে পা ও আঙুলে রক্ত চলাচল কমে যায়, ফলে সেগুলো ঠান্ডা ও বিবর্ণ হয়ে পড়ে। রাতে মোজা পরলে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং উপসর্গ কমাতে পারে।

সেইসঙ্গে মেনোপজে হঠাৎ শরীর গরম হয়ে যাওয়ার সমস্যা বা ‘হট ফ্ল্যাশ’ ঘুমের ব্যাঘাত ঘটায়। মোজা পরে ঘুমালে শরীরের তাপমাত্রা স্থিতিশীল থাকে, যা এসব সমস্যা কিছুটা কমাতে পারে।

২০০৫ সালের একটি গবেষণার বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, মোজা পরে থাকলে দাম্পত্য সম্পর্কও ভালো কাটতে পারে। কারণ ঠান্ডা পা নিশ্চয়ই আকষর্ণীয় নয়।

রাতের মোজা পরে ঘুমানো ত্বকের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘুমানোর আগে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে তুলার মোজা পরলে ত্বকে রাতভর আর্দ্রতা ধরে রাখা যায়। এতে পায়ের চামড়া শুকিয়ে যাওয়া ও গোড়ালি ফাটার সমস্যা কমে বলে জানিয়েছেন ডা. মিশেল।

কোন ধরনের মোজা ভালো?

বিশেষজ্ঞেরা ঢিলেঢালা ও আরামদায়ক মোজা পরার পরামর্শ দেন। তুলা, ক্যাশমিয়ার বা মেরিনো উলের মতো প্রাকৃতিক তন্তুর মোজা সবচেয়ে ভালো, কারণ এগুলো উষ্ণ হলেও বাতাস চলাচলের সুযোগ দেয়। পলিয়েস্টারের মতো কৃত্রিম কাপড় এড়িয়ে চলাই ভালো।

ডা. মিশেল বলেছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কমপ্রেশন মোজা পরে ঘুমানো উচিত নয়। এছাড়া প্রতিদিন পরিষ্কার মোজা ব্যবহার এবং পা পরিষ্কার রাখাও জরুরি।

খালি পায়ে ঘুমানো কি ক্ষতিকর?

ডা. মিশেল বলেছেন, খালি পায়ে ঘুমানো মোটেও ক্ষতিকর নয়। অনেকেই এভাবেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে যদি ঘুমের সমস্যা থাকে, তাহলে মোজা পরে দেখাটা সহজ ও কম খরচের একটি উপায় হতে পারে।

তবে এই বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, “মোজা কোনো জাদুকরী সমাধান নয়। এটি দুশ্চিন্তা বা মানসিক চাপ দূর করবে না। তবে চেষ্টা করে দেখলে ক্ষতির কিছু নেই। কাজ করলে ভালো, না করলে মোজা না পরলেও খুব যে সমস্যা হবে, ব্যাপারটা তা নয় ।”

বিষয়: ডাক্তারের পরামর্শতাপমাত্রাবিশেষজ্ঞস্বাস্থ্যবিশেষজ্ঞ মতপরামর্শ
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।