Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৪: ২৫
চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

রাজধানীতে দুই চিকিৎসক অধ্যাপক এ কে এম আমিনুল হক ও অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

​গ্রেপ্তাররা হলেন সানি সাহা এবং তার সহযোগী ফাতিম ইসলাম লাবিব। সানি সাহা ঘটনার মূল পরিকল্পনাকারী।

অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নাক-কান-গলা (ইএনটি) বিভাগের এবং অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিনের বিভাগের চিকিৎসক।

শফিকুল ইসলাম জানান, ​গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল ভাটারা থানাধীন ফিলোসটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
খুলনা মেডিকেলের সামনে থেকে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তারpistol

ডিবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে সানি সাহা জানিয়েছেন,​ সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করার সময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির পরামর্শে মানি লন্ডারিং ব্যবসায় পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে আর্থিক ক্ষতির সম্মুখীন হন তিনি।

​ক্ষতি পুষিয়ে নিতে উচ্চবিত্ত ও প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য (বাসার ঠিকানা, গাড়ির নম্বর, আর্থিক বিষয়াদি) সংগ্রহ করে প্রতারণা ও অপহরণের মাধ্যমে বিপুল অর্থ আদায়ের পথ বেছে নেন এই যুবক। এরই অংশ হিসেবে ডা.আমিনুল হক ও ডা. আসাদুর রহমানকে লক্ষ্য বানিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা শুরু করেন। গত ২৭ জুলাই ধানমন্ডি ৫ নম্বর রোডে ডা. আমিনুল হকের গাড়ি রোধ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে গত সোমবার শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ডা. আসাদুর রহমানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ডিবির তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবিব জানিয়েছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় ১ লাখ টাকার চুক্তিতে তরুণদের (আবু বকর, রাতুল, ইভান, জীবন ও সাব্বির) ভাড়া করে ডা. আসাদুরের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় জড়িত আরও দুজন ইভান ও জীবন আগেই গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন।

বিষয়: পুলিশঅপরাধহামলাগ্রেপ্তারচিকিৎসকবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা