Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্বের বৃহত্তম হীরা এখন কোথায়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২: ২৬
বিশ্বের বৃহত্তম হীরা এখন কোথায়?

খনিজ সম্পদ নিয়ে যখন দেশে দেশে হানাহানি, আন্তর্জাতিক অস্থিরতা আর ভূরাজনীতির নকশা পাল্টে যাওয়ার অবস্থা, তখন অন্যতম মুল্যবান খনিজ নিয়ে একটু গল্প করা যাক। নিঃসন্দেহে সেই খনিজটির নাম ডায়মন্ড বা হীরা। আর হীরা নিয়ে কেন আজকের গল্প? কারণ আজকের এই দিনেই ১২১ বছর আগে সর্ববৃহৎ হীরকখন্ডটি খুঁজে পাওয়া যায়।

Advertisement
Advertisement
Advertisement

১৯০৫ সালের ২৫ জানুয়ারি (মতান্তরে ২৬ জানুয়ারি), দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার প্রিমিয়ার খনিতে রুটিন পরিদর্শনের সময় একজন খনি সুপারিনটেনডেন্ট এক হীরক খণ্ড আবিষ্কার করেন। তিন হাজার ১০৬ ক্যারেটের এই হীরাটির ওজন ছিল প্রায় ১ দশমিক ৩৩ পাউন্ড। কালিনান নামের এই হীরাটি এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের বৃহত্তম হীরা।

সুপারিনটেনডেন্ট ফ্রেডেরিক ওয়েলস যখন মাটির ১৮ ফুট গভীরে ছিলেন, তখন ঠিক মাথার উপরে খনির দেয়ালে তারার মতো এক উজ্জ্বল আলোর ঝিলিক দেখতে পান। সেই বিকেলেই তার এই আবিষ্কারটি খনির মালিক স্যার থমাস কালিনানের সামনে নিয়ে যাওয়া হয়। এতক্ষণে নিশ্চয় বোঝা যাচ্ছে যে কেন হীরাটির নাম হলো কালিনান।

পরবর্তীতে কালিনান হীরাটি ট্রান্সভাল প্রাদেশিক সরকারের কাছে বিক্রি করে দেন এবং সরকার পাথরটি ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ডকে জন্মদিনের উপহার হিসেবে পাঠান।

Advertisement
Advertisement
Advertisement

আফ্রিকা থেকে লন্ডন পাঠানোর পথে হীরাটি চুরি হওয়ার আশঙ্কায় রাজা এডওয়ার্ড এক সুচতুর কৌশল অবলম্বন করেন। দৃষ্টি সরানোর জন্য তিনি গোয়েন্দা পরিবেষ্টিত একটি স্টিমার জাহাজে করে একটি নকল হীরা পাঠানোর ব্যবস্থা করেন। সেই ছদ্মবেশী নকল হীরা যখন জাহাজে করে ধীরগতিতে আফ্রিকা থেকে আসছিল, ঠিক সেই সময়েই আসল কালিনান একটি সাধারণ বাক্সে ভরে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়।

রাজা এডওয়ার্ড কালিনান হীরাটি কাটার দায়িত্ব দেন আমস্টারডামের ‘অ্যাশার ডায়মন্ড কোম্পানি’র প্রধান জোসেফ অ্যাশারের ওপর। ১৮৯৩ সালে পাওয়া ৯৭১ ক্যারেটের বিখ্যাত এক্সেলসিয়র হীরাটি কাটার অভিজ্ঞতা ছিল তার। তবে এই বিশাল হীরাটিতে হাত দেওয়ার আগে দীর্ঘ ছয় মাস ধরে তিনি এটি নিয়ে নিবিড় গবেষণা করেন।

হীরাটি কাটার প্রথম প্রচেষ্টায় স্টিলের ব্লেড ভেঙে গেলেও হীরার কিছু হয়নি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় হীরাটি ঠিক পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে খণ্ডিত হয়। কথিত আছে, চরম স্নায়বিক উত্তেজনা ও মানসিক অবসাদে জোসেফ অ্যাশার এরপর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

পরবর্তীতে কালিনান হীরাটিকে কেটে ৯টি বড় পাথর এবং প্রায় ১০০টি ছোট পাথরে বিভক্ত করা হয়, যার সম্মিলিত বাজারমূল্য কয়েক মিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বড় পাথরটির নাম দেওয়া হয়েছে স্টার অফ আফ্রিকা-১ বা কালিনান-১। ৫৩০ ক্যারেটের এই হীরাটি বিশ্বের বৃহত্তম কাটিং করা উন্নত মানের বর্ণহীন হীরা। দ্বিতীয় বৃহত্তম খণ্ডটির নাম স্টার অফ আফ্রিকা-২ বা কালিনান-২, যার ওজন ৩১৭ ক্যারেট।

এই দুটি হীরার পাশাপাশি কালিনান-৩ বর্তমানে লন্ডনের টাওয়ারে ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য রত্নালঙ্কারের সাথে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে কালিনান-১ হীরাটি ব্রিটিশ রাজদণ্ডে এবং কালিনান-২ হীরাটি ব্রিটিশ রাজমুকুটে বসানো রয়েছে।

বিষয়: ব্রিটেনভূরাজনীতিইংল্যান্ডদক্ষিণ আফ্রিকাগবেষণা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।