Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজনৈতিক দল নিষিদ্ধে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২: ০০
রাজনৈতিক দল নিষিদ্ধে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী সদস্য। একইসঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

Advertisement
Advertisement
Advertisement

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ. মিকস এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র‌্যাংকিং মেম্বার সিডনি কামলেগার-ডোভ ২৩ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। চিঠিতে আরও সই করেন জুলি জনসন ও টম সুয়োজি। চিঠিটি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টাকে লেখা মার্কিন কংগ্রেসম্যানদের চিঠিতে চব্বিশের আন্দোলন নিয়ে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদন উদ্ধৃত করে নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজার ৪০০ জনকে হত্যার তথ্য তুলে ধরা হয়। বলা হয়, এসব কর্মকাণ্ডসহ অন্যান্য ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতাই হওয়া উচিত বাংলাদেশের গণতন্ত্রের মূল্যবোধের প্রতিফলন; প্রতিশোধের ধারাবাহিকতা বজায় রাখা নয়।

প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা। ছবি: এক্স
প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা। ছবি: এক্স

চিঠিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম না নিয়ে চিঠিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় সংকটের সময় অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ভূমিকার প্রতি তারা সমর্থন জানালেও, একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Advertisement
Advertisement
Advertisement
আওয়ামী লীগের যারা নির্দোষ, তাদের রাজনীতি করতে দিতে হবে: নুরnurul hoq nur

চিঠিতে বলা হয়, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনর্প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।”

চিঠিতে কংগ্রেসম্যানরা জোর দিয়ে বলেন, রাজনৈতিক দল অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের নেতৃত্ব বেছে নেওয়ার অধিকার রয়েছে। তারা বলেন, “আমরা আশা করি, আপনার সরকার বা নির্বাচিত পরের সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”

সব দলের অংশগ্রহণের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনে মার্কিন কংগ্রেসম্যানদের এ আহ্বান এমন এক সময়ে করা হয়েছে যখন চব্বিশের অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ সন্ত্রাসী কাজের অপরাধের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। পরে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এটির ছাত্র সংগঠন ছাত্রলীগকেও একই অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়: মার্কিন কংগ্রেসনির্বাচনযুক্তরাষ্ট্রআওয়ামী লীগরাজনীতিঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।