Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নাসীরুদ্দীন পাটওয়ারীর কথায় একদম আহত হইনি: সিইসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২০: ০৮
নাসীরুদ্দীন পাটওয়ারীর কথায় একদম আহত হইনি: সিইসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনায় ‘আহত’ হননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনার জবাবে সিইসি বলেন, তিনি (নাসীরুদ্দীন পাটওয়ারী) মুখের ওপর কথা বলতে পারেন এবং ওনার গালি শুনে তারা অভ্যস্ত হয়ে গেছেন।

সিইসি মন্তব্য করেন, ‘‘উনি যেটা ফিল করেছেন, ওনার পারসপেকটিভ থেকে যেটা দেখেছেন... সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। উনি যেটা ফিল করেন, তা বলার সুযোগ দেওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এজন্য আমি একদম আহত হইনি।’’

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকে রক্তপাতমুক্ত ও সুষ্ঠু দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি। তবে দলীয় প্রতীক না থাকার পরও কিছু দলের প্রার্থী ঘোষণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। আমরা চাই, রক্তপাতহীন একটি নির্বাচন হোক। অতীতে দেখা গেছে, স্থানীয় নির্বাচনে সহিংসতা হয়–এমনকি একই পরিবারের মধ্যেও সংঘর্ষ ঘটে। তাই রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে সমঝোতায় আসা।’’

নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং বিধিবিধান সংশোধনের কাজ চলছে জানিয়ে সিইসি জানান, সরকারের সঙ্গে সমন্বয় করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে অনুষ্ঠানে সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারড ইলেকশন’ বলে অভিহিত করেন ১১ দলীয় জোটের নেতারা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সিইসিকে উদ্দেশ করে বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে হারানো হয়েছে। লোকাল গভর্নমেন্ট নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, সেটাতে কিন্তু রাজপথ আমরা আবার বলছি, ভয়াবহ তপ্ত হবে।”

একই সুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, ভোটকেন্দ্রে হাঙ্গামা না থাকলেও নির্বাচনটি ‘উপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাটের মতো ছিল।’

বিষয়: সিইসিস্থানীয় সরকারনির্বাচনএনসিপিনির্বাচন কমিশনজামায়াতে ইসলামীপ্রধান নির্বাচন কমিশনার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।