
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া গাজার ২৪ জন ফিলিস্তিনিকে নিজ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, কারেম আবু সালেম ক্রসিং থেকে তাদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
ফিলিস্তিনি বন্দীবিষয়ক দপ্তর জানিয়েছে, মুক্তি পাওয়া ব্যক্তিরা গাজার বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন।
হামাস ও ইসরায়েলের ‘যুদ্ধবিরতি’ চুক্তির আওতায় এ পর্যন্ত মোট ৬৩৬ জন বন্দী গাজায় ফিরে এসেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের আটক শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা জুড়ে হাজার হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে আটক করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই সময়ে কেবল পশ্চিম তীর ও জেরুজালেমেই ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। পাশাপাশি, গাজার বিভিন্ন এলাকা থেকে সামরিক অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের অনেকের ওপরই পরবর্তীতে চরম নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ ওঠে। বর্তমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ধাপে ধাপে মুক্তি পাওয়া বন্দিরা মূলত ওই সময়েরই ভুক্তভোগী।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা