Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০: ৫০
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় সকালে কানসাস সিটির প্রায় ৬০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল।

Advertisement
Advertisement
Advertisement

বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এবং বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ডেনিস জ্যাকবস বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি রোববার বেলা১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে আকাশে পর্যাপ্ত উচ্চতায় উঠতে ব্যর্থ হয়ে এটি হঠাৎ বাম দিকে তীব্র মোড় নেয় এবং রানওয়ে থেকে প্রায় ৩০০ গজ দূরে বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি পরিচালনাকারী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ১২ জনের সবাই প্রাণ হারিয়েছেন।

প্রতিষ্ঠানটি জানায়, নিহতদের স্বজনদের সবাইকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না।

Advertisement
Advertisement
Advertisement
চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, স্বাক্ষর ১৯ জুনiran-america-flag

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছি।” তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ ছিল না। স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট উড়োজাহাজ ছিল।

বিবিসির এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল একটি প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানবন্দর ত্যাগ করার সময়ই এটি দুর্ঘটনার শিকার হয়। এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া হচ্ছিল না। কারণ যে আকাশসীমায় বিমানটি উড়ছিল, সেখানে এমন যোগাযোগ বাধ্যতামূলক ছিল না।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এফএএ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

বিষয়: নিহতবিধ্বস্তপাইলটযুক্তরাষ্ট্রদুর্ঘটনা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক