
চীন ২০০টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে: ট্রাম্প
চীন ২০০টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১০২ ফ্লাইট বতিল
ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইসরায়েলের আকাশসীমাও। হামলা হয়েছে কুয়েত বিমানবন্দরে।

নোটভর্তি সামরিক উড়োজাহাজ মহাসড়কে বিধ্বস্ত
বলিভিয়ার লা পাজের কাছে সামরিক বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটি নতুন মুদ্রিত নোট বহন করছিল এবং অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

বন্দর নিয়ে চুক্তি না হলেও বোয়িং কেনা কেন?
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আর আছে মাত্র কয়েক দিন। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে সরকার। তবে শেষ সময়ে এসে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে আছে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং–এর ২৫টি উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে সরকার।

ভেনেজুয়েলার সীমান্তে কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলটি ভেনেজুয়েলার সীমান্তের খুব কাছাকাছি, পাহাড়ি ও দুর্গম অঞ্চলে।

আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল অজিত পাওয়ারকে নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজটি
ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। এই উড়োজাহাজটি এর আগেও দুর্ঘটনার শিকার হয়েছিল।

তুরস্কে জেট বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান নিহত
তুরস্কের রাজধানী আঙ্কারায় জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আঙ্কারার অদূরে হাইমানা জেলায় তাদের বহনকারী ব্যক্তিগত জেট বিমানটি বিধ্বস্ত হয়।

পাইলটরা মানসিক অসুস্থতার তথ্য গোপন করে কেন
বাণিজ্যিক এয়ারলাইনসের পাইলটরা প্রায়ই তাদের মানসিক সমস্যাগুলো লুকিয়ে রাখেন। কারণ থেরাপি, ওষুধ ব্যবহার বা শুধু মানসিক চিকিৎসা-সংক্রান্ত তথ্য প্রকাশ করলে লাইসেন্স বাতিল হওয়ার আশঙ্কা থাকে। এতে শুধু তারা নিজেদের নয়, যাত্রীদের জীবনও ঝুঁকিতে ফেলেন।

সফটওয়্যার আপডেটের নির্দেশনা, এয়ারবাসের হাজারো ফ্লাইট বিঘ্নিত হওয়ার শঙ্কা
সূর্যের তীব্র বিকিরণ ফ্লাইট কন্ট্রোলের গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করতে পারে, এমন তথ্য জানার পর ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস তাদের এ৩২০ সিরিজে তাৎক্ষণিকভাবে সফটওয়্যার হালনাগাদ করতে বলেছে। এতে হাজার হাজার ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত, পাইলট নিহত
দুবাইয়ের আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার চলছিল এই বিমান প্রদর্শনী। দুপুরের পর একটি অ্যারোবেটিক ডিসপ্লে দেখানোর সময় তেজস জেটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায়, ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

আমেরিকার দীর্ঘতম শাটডাউন অবসানের বিলে ট্রাম্পের সই
রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২২২–২০৯ ভোটে এই বিলটি পাস করে। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাদের সদস্যসংখ্যা ২১৯।

আমেরিকায় ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল-বিলম্ব, কারণ কী
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মী-সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো গতকাল শুক্রবার কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে।

কাতারে ইসরায়েলের বিমান হামলা
কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, কাতারে অবস্থানরত হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ
একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ও ১৫ বিমান–হেলিকপ্টার ধ্বংসের দাবি ইসরায়েলের
ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ৬টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান ইরানের ১৫টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম হয়েছে।

বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা টাটার
২৪২ জন আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমানটি। কিন্তু উড্ডয়নের পরপরই প্রত্যাশিত উচ্চতায় উঠতে ব্যর্থ হয়ে এটি বিধ্বস্ত হয়। যাত্রীদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক ও ১১টি শিশু ছিল।

আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের কোনো আরোহী বেঁচে নেই
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের সব আরোহী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছে পুলিশ।

ভারতে ২৪২ যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, অনেক হতাহতের শঙ্কা
ভারতের গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। বিমানটি ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল।

পাকিস্তানের চীনা যুদ্ধ বিমানে রাফায়েল ঘায়েল, পশ্চিমা দুনিয়া অবাক
পাকিস্তান বিমান বাহিনী চীনের তৈরি জেসি-১০ যুদ্ধ বিমান দিয়ে ভারতের গর্ব ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবী করেছে। পশ্চিমা বার্তা সংস্থা রয়টার্সও তেমন খবরই দিয়েছে। রয়টার্সের আরেক খবর, আধুনিক আকাশ-যুদ্ধে চীনা প্রযুক্তির যুদ্ধ বিমানের সাফল্যে অবাক পশ্চিমারা।

ভারত-পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলা, ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে হচ্ছে
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনায় তাইওয়ানের চায়না এয়ারলাইনস, কোরিয়ান এয়ারসহ বেশ কয়েকটি এশীয় বিমান সংস্থা বুধবার (৭ মে) জানিয়েছে, তারা ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করছে। অন্যদিকে পাকিস্তান ও ভারতের অনেক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।



