Advertisement Banner

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার দুপুরে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান নেন তারা।

এ সময় বিক্ষুব্ধরা রাশেদ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এক পর্যায়ে রাশেদ প্রধানের পিএস ইট নিয়ে বিক্ষোভকারীদের একজনকে মারতে এলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। সেসময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।”

মেজবাহ উদ্দিন আরও জানান, জনি নন্দী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে একটি টিভি চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান।

সম্পর্কিত