Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৫৩ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৮: ১১
৫৩ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ

আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যেই চাঁদের চারদিকে ১০ দিনের এক অভিযানে চারজন মহাকাশচারীকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়। এটি গত কয়েক দশকের মধ্যে আমেরিকার সবচেয়ে ‘উচ্চাভিলাষী’ মহাকাশ অভিযান এবং চীনের প্রথম মানববাহী চন্দ্রাভিযানের আগেই চাঁদের পৃষ্ঠে পুনরায় মানুষ ফিরিয়ে নেওয়ার পথে একটি বড় পদক্ষেপ।

Advertisement
Advertisement
Advertisement

সবকিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যা ৬:২৪ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪:২৪ মিনিট) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস ২ মিশনের সফল উৎক্ষেপণ হতে পারে। ৩২২ ফুট উচ্চতার বিশালাকার স্পেস লঞ্চ সিস্টেম রকেটে চড়ে ওরিয়ন ক্যাপসুলে করে মহাকাশচারীরা চাঁদের উদ্দেশে পাড়ি জমাবেন।

১০ দিনের এই অভিযানে চারজন মহাকাশচারী চাঁদের চারপাশ দিয়ে প্রায় ২ লাখ ৫২ হাজার মাইল পথ পাড়ি দেবেন, যা মহাকাশে মানুষের ভ্রমণের ইতিহাসে দীর্ঘতম পথের নতুন রেকর্ড। এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ মিশন ২ লাখ ৪৮ হাজার মাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল। আর্টেমিস ২-এর মূল লক্ষ্য হলো মহাকাশযানের জীবনরক্ষা ব্যবস্থা ও ম্যানুয়াল নিয়ন্ত্রণ পরীক্ষা করা, যা ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি স্থাপনের জন্য অত্যন্ত জরুরি।

ক্রু দলে রয়েছেন নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোক, ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান এবং কানাডার মহাকাশচারী জেরেমি হ্যানসেন। দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে তারা এখন চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায়। লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন জানিয়েছেন, কারিগরি ও আবহাওয়াগত দিক থেকে মিশনটি এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়ার কারণে উৎক্ষেপণ পিছিয়ে গেলে ৩০ এপ্রিল পর্যন্ত বিকল্প সুযোগ রাখা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এই অভিযানটি ২০২৮ সালে আর্টেমিস ৪ মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ নামানোর প্রাথমিক ধাপ। মূলত চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে পৌঁছানোর যে লক্ষ্য নিয়েছে, তার আগেই নিজেদের আধিপত্য পুনরুদ্ধারে বদ্ধপরিকর নাসা। বোয়িং ও লকহিড মার্টিনের মতো প্রতিষ্ঠান এবং স্পেসএক্সের মতো বেসরকারি সংস্থাগুলো এই বিশাল কর্মযজ্ঞে নাসার অংশীদার হিসেবে কাজ করছে।

বিষয়: আমেরিকামহাকাশযানমহাকাশচাঁদনাসাচীনমহাকাশচারী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।