Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এই ভিনিসিয়ুসকেই তো খুঁজছে ব্রাজিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৮: ০৬
এই ভিনিসিয়ুসকেই তো খুঁজছে ব্রাজিল

সেরা ছন্দের ভিনিসিয়ুস জুনিয়র যে একটি দলের জন্য বড় সম্পদ, সেটা রিয়াল মাদ্রিদের সমর্থকরা খুব ভালো করেই জানেন। তবে ব্রাজিলের জার্সিতে এখনো সেভাবে নিজেকে ধারাবাহিকভাবে মেলে ধরতে পারেননি তিনি। এবারের বিশ্বকাপের চিত্রটা অবশ্য একেবারেই ভিন্ন। হাইতির বিপক্ষে গোল ছাড়াও ম্যাচ জুড়ে তার পারফরম্যান্স ছিল পরিণত, কার্যকর ও প্রাণবন্ত।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে ১৭১ মিনিট খেলে ভিনিসিয়ুস ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন। গোলের লক্ষ্যে চারটি শট নিয়ে লক্ষ্যভেদ করেছেন দুটিতেই। ৫২টি পাসের মধ্যে ৪২টি সফল ছিলেন তিনি। পাস সফলতার হার ৮০.৭৭ শতাংশ।

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়ুস। হাইতির বিপক্ষে তিনি উপহার দেন আরও গোছানো ফুটবল। ২১টি পাসের মধ্যে ১৬টি ছিল সফল। এর একটি পাস থেকেই তৈরি হয় গোলের বড় সুযোগ। দুটি লং বলের একটি অবশ্য অসফল ছিল।

২৫ বছর বয়সী ভিনিসিয়ুস ম্যাচে বল টাচ করেন ৩৫ বার। বল নিয়ন্ত্রণেও ছিলেন বেশ স্বাচ্ছন্দ্যময়। যদিও ক্ষিপ্রগতিতে এগিয়ে যাওয়ার সময় বলের দখল হারিয়েছেন ১২ বার, তবে তার মতো উইঙ্গারদের জন্য এটা মোটেও অস্বাভাবিক নয়।

Advertisement
Advertisement
Advertisement

বল নিয়ে ভিনিসিয়ুস মোট ১২৮.৭৭ মিটার কভার করেছেন। এর মধ্যে তিনটি ছিল ‘প্রোগ্রেসিভ ক্যারি’। সবচেয়ে কার্যকর একা বল নিয়ে দৌড়ে ২৪.৬৭ মিটার এগিয়ে যান। ম্যাচে সব মিলিয়ে ভিনিসিয়ুসের ‘প্রোগ্রেশন’ ছিল ৭০.৫১ মিটার।

রক্ষণেও অবদান রেখেছেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে একটি বল কেড়ে নিতে সক্ষম হন তিনি। আর সাতটি ডুয়েলে তিনি জেতেন তিনটিতে।

৮১তম মিনিটে একবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় ভিনিসিয়ুসকে মাঠ থেকে তুলে নেন কার্লো আনচেলত্তি। এর আগে তিনি ব্রাজিলের আক্রমণে গতি নিয়ন্ত্রণ করেছেন, সঠিক সময়ে দৌড় শুরু করেছেন এবং অযাচিত ‘ড্রিবলিং’ করার চেষ্টা করেননি।

আর ঠিক এভাবেই ভিনিসিয়ুসকে জাতীয় দলের জার্সিতে দেখতে চান সেলেসাও সমর্থকরা। নকআউট পর্বেও যদি তিনি এই ছন্দ বজায় রাখতে পারেন, ব্রাজিল তাহলে বড় স্বপ্ন দেখতেই পারে।

বিষয়: ব্রাজিল ফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬নেইমারকার্লো আনচেলত্তিফিফাভিনিসিয়ুস জুনিয়র
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক