Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হয়তো বিশ্বরেকর্ড গড়ে ফেলেছি: মাহ্দী আমিন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৮: ৩৭
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হয়তো বিশ্বরেকর্ড গড়ে ফেলেছি: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এক মহাযজ্ঞ শুরু করেছিলাম আজ থেকে প্রায় আড়াই মাস আগে, এপ্রিল মাসের ৬ তারিখে। যেখানে আমার জানামতে বিশ্বের সবচাইতে বড় এই আয়োজনে ১১ লাখের বেশি ছাত্র ১১ লাখের বেশি ছাত্রী অর্থাৎ ২২ লাখের বেশি শিক্ষার্থীর প্রতিযোগিতার মাধ্যমে ৬৫ হাজারের বেশি স্কুল অংশ নিয়েছিল।”

Advertisement
Advertisement
Advertisement

মুখপাত্র বলেন, “এখানে আমরা দেখেছি যে, ১ লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়। ইনশাআল্লাহ আমরা যদি এটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, অবশ্যই আমরা হয়তো সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশ্বরেকর্ড করে ফেলেছি, অংশগ্রহণকারীদের সংখ্যার দিক থেকে।”

প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ শনিবার এসব কথা বলেন মাহ্দী আমিন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান, যেখানে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটাবে পুথিগত বিদ্যার মাধ্যমে। কিন্তু তার চাইতে বেশি জরুরি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে নৈতিক এবং পারিবারিক মূল্যবোধ। এবং শিক্ষা থাকবে, যার যেখানে ভালো লাগে সেটা হতে পারে। ক্রীড়ার ক্ষেত্রে হতে পারে, সংস্কৃতির ক্ষেত্রে সুপ্ত প্রতিভা এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাবে।”

Advertisement
Advertisement
Advertisement

মাহ্দী আমিন বলেন, “আজকে এখানে যারা জয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে–শুধু তাঁদের না, যে ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আজকের এই বিজয় তাদের প্রত্যেকের। যেই আগামীর বাংলাদেশ আমরা সংগ্রামের মধ্য দিয়ে, অনবদ্য ভালোবাসা এবং প্রত্যয়ের মাধ্যমে বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মানের কারিগর এই খেলোয়ারেরা। তাদের জন্য রইলো শুভকামনা এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

বিষয়: প্রধানমন্ত্রীফুটবলখেলাস্কুলবিদ্যালয়
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক