Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আন্দোলনের ডাক দিয়ে দিল্লির পথে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৯: ৪১
আন্দোলনের ডাক দিয়ে দিল্লির পথে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এই আন্দোলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশের পথে রওনা হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক খবরে এ তথ্য পাওয়া যায়।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় গত ১৬ মে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে সিজেপি আত্মপ্রকাশ করে। অল্প দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি মানুষের সমর্থন পেয়েছে তরুণদের এই সংগঠনটি। আগামীকাল শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর অভিজিৎ দীপকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির অনুমতি চাইতে। বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তিনি সমর্থকদের সেখানে ভিড় না করে সরাসরি যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই আন্দোলনে শামিল হওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের খ্যাতনামা অ্যাক্টিভিস্ট ও ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এ ছাড়া চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা, দিয়া মির্জা, কৌতুক শিল্পী কুণাল কামরা এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রসহ বিনোদন ও রাজনৈতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তি এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানান, দলীয় পতাকা ছাড়া সব রাজনৈতিক দলের সমর্থকেরাই এই তরুণদের আন্দোলনে স্বাগত।

আমাদের দেশে হবে ‘ককরোচ পার্টি’ কবে?CJP

ককরোচ জনতা পার্টির এই আকস্মিক উত্থান ও উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে উঠেছে ক্ষমতাসীন দল বিজেপি। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই আন্দোলনের পেছনে পাকিস্তানি মদদ এবং মার্কিন ধনকুবের জর্জ সোরসের হাত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, সিজেপি মুখপাত্রদের আশঙ্কা, সোনম ওয়াংচুকের মতো অভিজিৎ দীপকেও পুলিশ গ্রেপ্তার করতে পারে। খোদ অভিজিৎও দেশে ফিরলে জেলে যাওয়ার সংশয় প্রকাশ করেছেন। তবে গ্রেপ্তার করা হলেও তরুণদের এই আন্দোলন থামবে না বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

বিষয়: আন্দোলনবিজেপিদিল্লিপ্রশ্ন ফাঁসভারত
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।