Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরানে যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৯: ২৬
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরানে যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান হামলা বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার কংগ্রেসে প্রস্তাবটি নাকচ করা হয়। খবর রয়টার্সের।

Advertisement
Advertisement
Advertisement

কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর বিরোধিতা করে প্রস্তাবটি আনা হয়েছিল। কিন্তু প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের অধিকাংশ আইনপ্রণেতা।

প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ২১৯ জন এবং পক্ষে ২১২ জন ভোট দেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পের পক্ষ জিতেছে। ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। তবে দুজন রিপাবলিকান প্রস্তাবের পক্ষে এবং চারজন ডেমোক্র্যাট প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অর্থাৎ তারা দলীয় সিদ্ধান্তের বিপরীতে ভোট দেন।

প্রস্তাবটির বিরোধীরা ডেমোক্র্যাটদের অভিযুক্ত করে বলেন, তারা কেবল ট্রাম্পের বিরোধিতা করতে গিয়ে এই বিষয়টি সামনে এনেছেন, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

হাউস ইন্টেলিজেন্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিক ক্রফোর্ড বিতর্কের সময় বলেন, “আমরা সবাই জানি, প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প না হলে আজ আমরা এখানে থাকতাম না।”

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১২৩০iran-war

অন্যদিকে, প্রস্তাবের যারা এনেছিলেন তাদের ভাষ্য, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকার কথা। তা ফিরিয়ে আনতেই এই প্রস্তাব আনা হয়েছে।

গত শনিবার থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ছয়জন মার্কিন সেনাও রয়েছেন। এই সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে।

প্রস্তাবের সমর্থকদের মতে, যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা থাকলে ট্রাম্পকে দেশবাসীর কাছে স্পষ্ট করতে হতো, কেন এই যুদ্ধ এবং এর শেষ কোথায়।

ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস বলেন, এটি ট্রাম্প প্রশাসনের নিজের বেছে নেওয়া একটি যুদ্ধ। কোনো অনুমোদন, সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সমাপ্তির পরিকল্পনা ছাড়াই এটি শুরু করা হয়েছে।

বিষয়: মার্কিন কংগ্রেসইরানইরান-ইসরায়েল সংঘাতযুক্তরাষ্ট্রযুদ্ধইসরায়েল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।