Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এক দিনের গল্প লিখতে ৮০০ পৃষ্ঠা!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১৮
এক দিনের গল্প লিখতে ৮০০ পৃষ্ঠা!

“কিন্তু আমি বলি-আমার দেশ আমার জন্য মরুক। এখন পর্যন্ত, সে তো তা-ই করেছে। আমি মরতে চাই না। মৃত্যু জাহান্নামে যাক। জীবন দীর্ঘজীবী হোক!” এগুলো বিশ্বখ্যাত উপন্যাস ইউলিসিসের শেষ অধ্যায়ের। এমন লাইনের রচয়িতা জেমস জয়েস। বলা হয়, হোমারের ওডিসির আদলে লেখা এই পৃথিবীর ‘দুর্বোধ্যতম’ উপন্যাস এটি। অধিকাংশ পাঠকই বেশ নাকাল হয় এই উপন্যাস পড়তে গিয়ে। এমনকি অনেকেই পড়া শুরু করলেও বেশির ভাগ নাকি শেষ করে উঠতে পারে না ইউলিসিস। কিন্তু তবু আগ্রহের কমতি নেই এই উপন্যাস ঘিরে।

Advertisement
Advertisement
Advertisement

এই উপন্যাস আর এর স্রষ্টা জেমস জয়েসের জন্মদিন আজ। এই উপন্যাস ছাপা হয় ২ ফেব্রুয়ারি ১৯২২ আর জয়েসের জন্ম হয় ২ ফেব্রুয়ারি ১৮৮২।

১৯১৪ থেকে ১৯২১, দীর্ঘ সাত বছরের নিরলস প্রচেষ্টায় জেমস জয়েস গড়ে তুলেছিলেন প্রায় ৮০০ পৃষ্ঠার এক বিশাল সাহিত্যকীর্তি। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল কলেবরের উপন্যাসের পটভূমি জুড়ে আছে মাত্র একটি দিনের গল্প। ১৯০৪ সালের ১৬ জুন। ১৬ জুন তাই ইউলিসিসের দিন। সাহিত্যপ্রেমিরা এই দিনকে বলে ‘ব্লুমস ডে’। ব্লুমস ডে নামটি এসেছে উপন্যাসের মূল চরিত্র লিওপোল্ড ব্লুম থেকে। বিশ্বের বিভিন্ন জায়গায় জয়েসের ভক্তরা দিনটি পালন করে।

গল্পের কেন্দ্রবিন্দু জয়েসের চিরচেনা ডাবলিন শহর।

Advertisement
Advertisement
Advertisement

উপন্যাসটি রচনার সময় জয়েস সবচেয়ে বেশি শ্রম দিয়েছিলেন ডাবলিনের প্রতিটি অলিগলি, বাতাসের ঘ্রাণ আর দৃশ্যপটগুলোকে নিখুঁতভাবে জীবন্ত করে তুলতে। অথচ মজার ব্যাপার হলো, দীর্ঘ সময় ধরে তিনি ওই শহরটির ছায়াও মাড়াননি। আজকের যুগের ‘গুগল স্ট্রিট ভিউ’-এর মতো কোনো প্রযুক্তি তখন ছিল না। তাই প্যারিসের নির্জনে বসে কেবল প্রখর স্মৃতিশক্তির ওপর ভর করেই তিনি পুনর্নির্মাণ করেছিলেন তার হৃদয়ে গেঁথে থাকা সেই পুরনো ডাবলিনকে।

ইউলিসিস নিয়ে বানানো হয়েছে অ্যাপ, আছে গ্রাফিক নভেল।

গত ১০০ বছর ধরে ‘ইউলিসিস’ যেমন তর্কের ঝড় তুলেছে, তেমনি আধুনিক সাহিত্যকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। জয়েসের এই সৃষ্টি আজও বিশ্বসাহিত্যের আঙিনায় এক অন্তহীন বিস্ময় হয়ে টিকে আছে।

বিষয়: জন্মদিনইউরোপলেখকইতিহাসের এই দিনেসাহিত্যগল্প
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।