Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস শনাক্ত, আতঙ্কে স্থানীয়রা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১: ২৫
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস শনাক্ত, আতঙ্কে স্থানীয়রা

ভারতের পশ্চিমবঙ্গে দুইজনের শরীরে প্রাণঘাতী নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Advertisement
Advertisement
Advertisement

নিপাহ ভাইরাস মূলত শূকর এবং ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। এছাড়া দূষিত খাবার গ্রহণের মাধ্যমে এবং মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিপাহ ভাইরাস অত্যন্ত মারাত্মক। এতে মৃত্যুর হার প্রায় ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি এবং গলাব্যথার মতো উপসর্গ দেখা যায়।

পরবর্তীতে কিছু রোগীর ক্ষেত্রে তন্দ্রাচ্ছন্নতা, আচরণগত অসংলগ্নতা, নিউমোনিয়া এবং এমনকি এনসেফালাইটিস—অর্থাৎ মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement
প্রথমবারের মতো এআই দিয়ে তৈরি হলো ভাইরাসvirus

উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত নিপাহ ভাইরাসের জন্য কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই। তবে ভাইরোলজিস্টরা জানিয়েছেন, এই ভাইরাসের বিরুদ্ধে বেশ কয়েকটি টিকা নিয়ে গবেষণা চলছে।

গত ডিসেম্বরের শেষ দিকে ভারতে নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিশেষজ্ঞদের মতে, সীমিত পরিসরে এ ধরনের সংক্রমণ নতুন নয় এবং সাধারণ জনগণের জন্য ঝুঁকি এখনো তুলনামূলকভাবে কম।

প্রায় দুই দশক পর পশ্চিমবঙ্গে আবার নিপাহ ভাইরাস শনাক্ত হলো। এর আগে ২০০৭ সালে এই রাজ্যে নিপাহ ভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সচেতন থাকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিষয়: শনাক্তভাইরাসভারতপশ্চিমবঙ্গ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।