চরচা ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিবহন ও সংরক্ষণে মস্কো প্রস্তুত রয়েছে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে যে ব্যবস্থা আগে নেওয়া হয়েছিল, সেটি পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্থানীয় সময় গতকাল শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজন হলে ‘সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত’।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রাশিয়ান প্রেসিডেন্ট জানান, সংঘাতের শুরুতে সংশ্লিষ্ট সব পক্ষই ইরানের বাইরে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে পরবর্তীতে আলোচনা থমকে যায়।
পুতিনের ভাষ্য, “এরপর যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে নেওয়ার দাবি তোলে। এর জবাবে ইরানও তাদের অবস্থান কঠোর করে।”
এদিকে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই উপসাগরীয় এলাকায় সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইরান। এই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ প্রায় শেষের দিকে। পাকিস্তানও দাবি করছে, যুদ্ধ বন্ধের চুক্তির দ্বারপ্রান্তে দুই দেশ।
কিন্তু বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না। এমনকি যুদ্ধ যে বন্ধের খুব কাছা্কাছি, এমন কোনো আভাসও মিলছে না।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র