Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রাম্প মুখ ফিরিয়ে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার সামরিক মহড়ার সময় ও পরিধি কমল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৩: ৩৫
ট্রাম্প মুখ ফিরিয়ে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার সামরিক মহড়ার সময় ও পরিধি কমল
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের এক ঘাঁটিতে আমেরিকান সেনারা সাঁজোয়া যান পরীক্ষা করছে। ১৮ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আমেরিকার অংশগ্রহণ ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দেওয়ার পর দেশ দুটি তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়ার সময় ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিন এবং কিছু মাঠপর্যায়ের প্রশিক্ষণও সীমিত করেছে। মিত্র দেশ দুটি আজ বুধবার এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

১৭ আগস্ট শুরু হওয়া উলচি ফ্রিডম শিল্ড মহড়া এখন ২১ আগস্ট পর্যন্ত চলবে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এবং পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন। এর আগে মহড়াটি ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন জিউ-ব্যাক বলেছেন, মিত্র দেশ দুটি মহড়ার দ্বিতীয় ধাপ বাতিলের দিকে এগোচ্ছে। গণমাধ্যম জানিয়েছে, এই ধাপে প্রাথমিক প্রতিরক্ষামূলক পর্যায়ের পর পাল্টা আক্রমণাত্মক অভিযান পরিচালনার প্রশিক্ষণ হওয়ার কথা ছিল।

জেসিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরামর্শে দুই দেশ মহড়ার সময়কাল ও পরিধিতে আংশিক পরিবর্তনে সম্মত হয়েছে। কিছু যৌথ মাঠপর্যায়ের সামরিক কৌশলগত প্রশিক্ষণও কমানো হবে। তবে এর বিস্তারিত এখনো আলোচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, মহড়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরাসরি অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কিছু প্রশিক্ষণ বাতিল করা হয়েছে, আবার কিছু প্রশিক্ষণ সিমুলেশনের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
এবার দ. কোরিয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্পTrump

তবে এসব পরিবর্তনের মাধ্যমে প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি ও প্রশিক্ষণের লক্ষ্য বজায় থাকবে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণসংক্রান্ত উদ্দেশ্যগুলোর কোনো অবনতি হবে না বলে ওই কর্মকর্তা জানান।

গত রোববার ট্রাম্প মহড়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা “উল্লেখযোগ্যভাবে কমানোর” নির্দেশ দেওয়ার পরই এই পরিবর্তন আনা হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার “খুব ভালো সম্পর্কের” কথা উল্লেখ করে ট্রাম্প ওই নির্দেশ দিয়েছিলেন।

এক বিশ্লেষকের মতে, ট্রাম্পের এই নির্দেশের উদ্দেশ্য ছিল বাণিজ্য চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার প্রতিশ্রুত যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাস্তবায়নের গতি নিয়ে সিউলের ওপর চাপ সৃষ্টি করা, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ থেকে মনোযোগ সরানো এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করা।

কোরিয়া ইকোনমিক ইনস্টিটিউট অব আমেরিকার জ্যেষ্ঠ ফেলো এলেন কিম বলেন, “এখানে ট্রাম্প এক ঢিলে তিন পাখি মারার চেষ্টা করছেন।”

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ কোরিয়া সফর করছেন। তার সফরের সময় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনায় কোরীয় উপদ্বীপের পরিস্থিতিও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়: যুক্তরাষ্ট্রচীনআমেরিকাএশিয়াদক্ষিণ কোরিয়াসামরিক বাহিনীডোনাল্ড ট্রাম্পউত্তর কোরিয়াকিম জং উনইরান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।