ads

ইরান যুদ্ধের মধ্যে বরখাস্ত মার্কিন সেনাপ্রধান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরান যুদ্ধের মধ্যে বরখাস্ত মার্কিন সেনাপ্রধান
সাবেক মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পেন্টাগন অবশ্য বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। দপ্তরটি জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তার মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’

জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

সম্পর্কিত