Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪০
লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন (৩০) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার দুপুরে লালবাগ থানার শহীদনগর ৩ নম্বর ফাঁড়ি মসজিদ গলির একটি ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসের শুরুতেই মাসিক চার হাজার টাকা ভাড়ায় কক্ষটি নেন আনোয়ার হোসেন। তিনি সেখানে একাই বসবাস করতেন।

লালবাগ থানা-পুলিশ জানায়, ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশ নিহতের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, ‘‘আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন এবং ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।’’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বিষয়: রাজধানীঅপরাধমরদেহউদ্ধারপুলিশ
সর্বশেষ
  • ১

    হুতিরা কি লোহিত সাগর বন্ধ করে দিতে পারে?

  • ২

    পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

  • ৩

    বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

  • ৪

    রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

  • ৫

    ‘পাসপোর্ট না থাকা’ পাকিস্তান তরুণের ইংলিশ রুপকথা

সম্পর্কিত
  • রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

    রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

    সংগঠনটির দাবি, নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি নিষিদ্ধ করায় আধুনিক প্রযুক্তির তুলনামূলক সাশ্রয়ী যানবাহন ব্যবহারের সুযোগ থেকে গ্রাহকেরা বঞ্চিত হচ্ছেন। মানববন্ধনে বক্তারা বলেন, “নতুন ইভির দাম মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের অনেকেরই নাগালের বাইরে।

  • চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বৃদ্ধি, পানিবন্দী ৪ হাজার ৩৫০ পরিবার

    চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বৃদ্ধি, পানিবন্দী ৪ হাজার ৩৫০ পরিবার

    জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

  • শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার

    শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার

    রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স ৬৫ ও ৪৫ বছর।

  • ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব অপকর্ম সমাজ থেকে মুছে দেব: রিজভী

    ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব অপকর্ম সমাজ থেকে মুছে দেব: রিজভী

    ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সমাজে যত ধরনের অপকর্ম আছে, তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নারীদের যত অধিকার আছে তা নিশ্চিত করবে।