Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব অপকর্ম সমাজ থেকে মুছে দেব: রিজভী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২১
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব অপকর্ম সমাজ থেকে মুছে দেব: রিজভী
নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: ইউএনবি

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সমাজে যত ধরনের অপকর্ম আছে, তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নারীদের যত অধিকার আছে তা নিশ্চিত করবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রুহুল কবির রিজভী বলেন, ‘‘এই সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন—যত ধরনের অপকর্ম, আমরা এটা মুছে দেব। জাতীয়তাবাদী মহিলা দল সেই কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বের যে সরকার, সেই সরকার নারীদের সমস্ত নাগরিক মর্যাদা, নারীদের বেঁচে থাকা, নারীদের আইনি অধিকার—প্রত্যেকটি নিশ্চিত করবে।’’

রিজভী বলেন, ‘‘নারীদের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি মানসিকভাবে স্বাবলম্বী হতে হবে।’’ নারীদের মানসিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীরtarek-rahman

জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা রাষ্ট্র পরিচালনায় সমানভাবে দক্ষ উল্লেখ করে রিজভী বলেন, জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে বা কেন্দ্রে, তাদের নেতারা কেউ অযোগ্য নয়। তারা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন। এরা একটি রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।

রুহুল কবির রিজভী দাবি করেন, ‘‘এখন মানুষ নির্বিঘ্নে কথা বলতে ও চলাচল করতে এবং নারীরাও নিরাপদে চলাচল করতে পারছেন।’’

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের অতীতের নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘আপনাদের কি মনে নেই? এই আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং আপনাদের এখানকার অনেক নেত্রীরা কতবার কারাগারে গেছেন? কতবার রিমান্ডে তাদের নিয়ে যাওয়া হয়েছে? কতবার অত্যাচারিত হয়েছেন? কত নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে?’’

এসব নেত্রীকে কীভাবে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আদালতে তোলা হতো এবং পরে মাসের পর মাস কারাগারে আটকে রাখা হতো, তা স্মরণ করিয়ে দেন রিজভী। তিনি বলেন, ‘‘আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার—এই সরকারে আপনাদেরও রক্ত-ঘাম আছে। অতএব এই সরকারের অংশ আপনারাও।’’

জাতীয়তাবাদী মহিলা দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, এটি সংগঠনের জন্য গর্বের বিষয়। দলের কর্মসূচি ও সরকারের কার্যক্রমের দিকে নজর রেখে জনগণের জন্য এবং সামাজিক সুরক্ষায় সরকার কী অবদান রাখছে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিষয়: রাজনীতিবিএনপিনারীশিশুঅপরাধসরকারনির্যাতন
সর্বশেষ
  • ১

    ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব অপকর্ম সমাজ থেকে মুছে দেব: রিজভী

  • ২

    মোদির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে

  • ৩

    টিএনএজারদের শেখার ক্ষমতা কি কমে যাচ্ছে?

  • ৪

    খুলনা নগরীতে যুবককে গুলি করে হত্যা

  • ৫

    দেশজুড়ে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সম্পর্কিত
  • খুলনা নগরীতে যুবককে গুলি করে হত্যা

    খুলনা নগরীতে যুবককে গুলি করে হত্যা

    খুলনা নগরীতে পূর্ব শত্রুতার জেরে মো. জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কুলিরবাগান বটতলার অদুরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

  • ওয়ার্ডে নেওয়া হয়েছে মেঘমল্লার বসুকে

    ওয়ার্ডে নেওয়া হয়েছে মেঘমল্লার বসুকে

    শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে মেঘমল্লার বসুকে। আজ শনিবার সকালে আইসিইউ থেকে মেঘকে ওয়ার্ডে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বজন ইমন বসু।

  • কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

    কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

    কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারে নৌকার ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতা রাকিবুজ্জামান রকি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

  • দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের পরিবর্তন আনতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।