Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেতানিয়াহু ক্যানসারে আক্রান্ত, নিয়েছেন চিকিৎসা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮: ৫৩
নেতানিয়াহু ক্যানসারে আক্রান্ত, নিয়েছেন চিকিৎসা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি সম্প্রতি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার তার বার্ষিক মেডিকেল রিপোর্ট প্রকাশের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

৭৬ বছর বয়সী নেতানিয়াহু জানান, একটি রুটিন চেকআপের সময় তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত ‘টার্গেটেড ট্রিটমেন্ট’ গ্রহণ করায় বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। তার শরীরে ক্যানসারের কোনো চিহ্ন নেই।

মেডিকেল রিপোর্টে জানানো হয়েছে, চিকিৎসার অংশ হিসেবে তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তিনি তার মেডিকেল রিপোর্টটি প্রকাশ করতে দুই মাস দেরি করেছেন। এর পেছনে রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

নেতানিয়াহু বলেন, “ইরান যাতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়াতে না পারে, সেজন্যই সময়মতো তথ্যটি প্রকাশ করা হয়নি।”

গত মার্চে ইরানের সঙ্গে লড়াই চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, নেতানিয়াহু মারা গেছেন। সেই সময় তিনি জেরুজালেমের একটি ক্যাফেতে ভিডিও বার্তার মাধ্যমে সেই গুজব নাকচ করে দেন।

আগামী অক্টোবর মাসে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর এই স্বাস্থ্যগত তথ্য প্রকাশ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়: বেনিয়ামিন নেতানিয়াহুভূরাজনীতিক্যানসারমধ্যপ্রাচ্যচিকিৎসাইসরায়েল
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।