Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে যাবে: জেলেনস্কি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২০: ০৫
যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে যাবে: জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে সক্রিয় যুদ্ধ চলাকালে ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হলে ইউক্রেনীয়দের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে দেশটি ‘ধ্বংস’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Advertisement
Advertisement
Advertisement

গত সপ্তাহে ক্ষমতাচ্যুত সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ এক চাঞ্চল্যকর বক্তব্যে যুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছিলেন। তার মন্তব্যের পর আজ রোববার সাংবাদিকদের কাছে জেলেনস্কি প্রথমবারের মতো এ বিষয়ে কথা বললেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, গত মাসে ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তবে পরে তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন আয়োজনের আহ্বান থেকে সরে আসেন। ২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনে হামলা শুরু করার পর দেশটির কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষ থেকে এটিই ছিল নির্বাচনের প্রথম এমন দাবি।

জেলেনস্কি বলেন, “আমি মনে করি, আমরা যদি দেশটিকে ধ্বংস করতে চাই, তাহলে এই ধরনের যুদ্ধ চলাকালে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি।”

Advertisement
Advertisement
Advertisement

ইউক্রেনের আইন অনুযায়ী যুদ্ধের সময় নির্বাচন নিষিদ্ধ। বিশ্লেষকেরাও বলছেন, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং বিদেশে থাকা, রুশ দখলে থাকা কিংবা সম্মুখযুদ্ধে অংশ নেওয়া লাখ লাখ ইউক্রেনীয় নাগরিকের কারণে এখন নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন হবে।

নিজেদের ‘বিপদ’ ডেকে আনছে ইউক্রেন: পুতিনRussian President Vladimir Putin. August 19, 2026–Reuters

জেলেনস্কির জনপ্রিয়তা সাধারণত প্রায় ৬০ শতাংশের কাছাকাছি স্থিতিশীল রয়েছে। তবে জনমত জরিপকারীরা বলছেন, ইউক্রেনীয়রা রাজনীতিতে নতুন মুখ দেখতে চাইলেও এখন ভোট দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ কম।

৫ আগস্ট কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজির এক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ ইউক্রেনীয় চান, যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল নির্বাচন অনুষ্ঠিত হোক।

এ বিষয়ে তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের মিত্ররা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারলে যুদ্ধের মধ্যেও নির্বাচন সম্ভব হতে পারে। তবে এ ধরনের কোনো পরিকল্পনা এখনো কেউ প্রস্তাব করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “এই মুহূর্তে নির্বাচন রাষ্ট্রের জন্য একটি সুনামির মতো, যা ইউক্রেনকে বিভক্ত করে দেবে।” তিনি আরও যোগ করেন, “এ কারণেই আমার কৌশল হলো দেশকে যুদ্ধের সমাপ্তির দিকে নিয়ে যাওয়া এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে অক্ষুণ্ন রাখা।”

জেলেনস্কির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং সম্ভাব্য প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ফেদোরভ ভবিষ্যতে কোনো নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, তা স্পষ্ট করে বলেননি।

বিষয়: যুদ্ধপ্রেসিডেন্টআন্দোলনইউক্রেনবিক্ষোভনির্বাচনভলোদিমির জেলেনস্কিইউক্রেন যুদ্ধইউরোপ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।