Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অস্ট্রেলিয়ায় আইন কার্যকর হওয়ার পরও কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম এখনো চালু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩৬
অস্ট্রেলিয়ায় আইন কার্যকর হওয়ার পরও কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম এখনো চালু

অস্ট্রেলিয়ায় আজ বুধবার দিনের প্রথম প্রহরে কার্যকর হয়েছে নতুন একটি আইন। এর আওতায় দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের লাখো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। তবে ১৪ বছর বয়সীদের জন্য কিছু প্ল্যাটফর্মে এখনো নিবন্ধন করার সুযোগ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করার দিনটিকে ‘প্রাউড ডে’ বা গর্বের দিন বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

অস্ট্রেলিয়ান ই-সেফটি কমিশনার যে ১০টি প্ল্যাটফর্মকে নিষেধাজ্ঞা মেনে চলতে হবে বলে চিহ্নিত করেছেন, তার মধ্যে কিক, থ্রেডস, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্স ২০১১ সালের ১১ তারিখে জন্মগ্রহণকারীদের কোনো অ্যাকাউন্ট নিবন্ধন করতে দিচ্ছে না।

যদিও সব সব প্ল্যাটফর্মই নিষেধাজ্ঞা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেল। শেষ প্ল্যাটফর্ম হিসেবে বুধবার এক্স জানিয়েছে যে তারাও নিয়ম মানছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, বুধবার সকালেও টুইচ, রেডিট ও ইউটিউবে ১৪ বছর বয়সীদের জন্য অ্যাকাউন্ট নিবন্ধন করার সুযোগ দেখা যাচ্ছে।

অস্ট্রেলিয়ার নতুন নীতি বাংলাদেশি শিক্ষার্থীদের কী সুবিধা দেবেaustralia flag

ইউটিউবের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে কোম্পানিটি নতুন বিধিনিষেধ কার্যকর করার প্রক্রিয়ায় রয়েছে। টুইচ ও রেডডিটের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন এ আইন কার্যকর করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, “আজ সবাই গর্বিত হন এবং আজকের দিনটা ( ১০ ডিসেম্বর) মনে রাখুন। আমার মনে হয় এটি অস্ট্রেলিয়ার অন্যান্য মহান সংস্কারগুলোর সঙ্গে তাল মিলিয়ে বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

২০২৪ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ আইন প্রণয়নের ঘোষণা দেন। পরে সেটি দেশটির পার্লামেন্টে পাস হয়। সে সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, আইন লঙ্ঘন করলে শিশু–কিশোরদের কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না।

ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ বছর—এটা নিশ্চিত করার জন্য যুক্তিসংগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্ল্যাটফর্মের। কাজেই সবচেয়ে গুরুতর নিয়ম ভাঙার জন্য তাদের সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) জরিমানা দিতে হবে।

বিষয়: ইউটিউবঅস্ট্রেলিয়াবন্ধসামাজিক যোগাযোগমাধ্যমআইনফেসবুকশিশুটিকটক
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক