Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘রিকন্ডিশনড’ গাড়িতে নতুন করে আরোপিত কর প্রত্যাহারের দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৬: ২৯
‘রিকন্ডিশনড’ গাড়িতে নতুন করে আরোপিত কর প্রত্যাহারের দাবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ‘রিকন্ডিশনড’ মোটরযান খাতের সাথে বৈদ্যুতিক গাড়ির শুল্কায়নের বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সাথে আমদানিকৃত গাড়ির ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বারভিডা সভাপতি আব্দুল হক বলেন, বর্তমানে শুল্কায়ন প্রক্রিয়ায় নানা অসঙ্গতি ও বৈষম্যের কারণে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকরা অসম প্রতিযোগিতার মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রে নতুন গাড়ির তুলনায় রিকন্ডিশনড গাড়ির শুল্ক বেশি নির্ধারণ করা হচ্ছে, যা অযৌক্তিক। রিকন্ডিশনড ও ব্র্যান্ড নিউ—উভয় ধরনের গাড়ির জন্য দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও যৌক্তিক শুল্ক কাঠামো প্রণয়ন করার তাগিদ দিয়েছের আব্দুল হক।

জীবাশ্ম জ্বালানিচালিত মাঝারি সারির গাড়ির ওপর প্রস্তাবিত অতিরিক্ত কর প্রত্যাহার, হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশনড গাড়ির জন্য অভিন্ন সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি নির্ধারণ এবং প্লাগ-ইন হাইব্রিড মাইক্রোবাসের জন্য হাইব্রিড মাইক্রোবাসের মতো একই শুল্ক সুবিধা নিশ্চিত করে প্রস্তাবিত বাজেট সংশোধন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement
Advertisement
Advertisement

বারভিডা নেতারা বলেন, দেশের রিকন্ডিশনড গাড়ি খাত বর্তমানে কঠিন সময় পার করছে। বারভিডার তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে রিকন্ডিশনড গাড়ির আমদানি ও রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল ২২ হাজার। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৯ হাজার ৪০০-তে। ডলার সংকট, টাকার অবমূল্যায়ন এবং আন্তর্জাতিক বাজারে গাড়ির দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে বারভিডা নেতারা বলেন, জাপানিজ ডোমেস্টিক মডেল (জেডিএম) ভিত্তিক যে রিকন্ডিশনড গাড়ি তারা আমদানি করে, সেগুলো আধুনিক প্রযুক্তিসম্পন্ন, নিরাপদ ও জ্বালানি সাশ্রয়ী।

সংগঠনটির দাবি, সাধারণ মানুষের নাগালের মধ্যে মানসম্মত ব্যক্তিগত পরিবহন নিশ্চিত করার পাশাপাশি এ খাত সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়: আমদানিশুল্কসরকারগাড়িআমদানি–রপ্তানি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প