ads

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৪

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৪

সিলেট মহানগরীর শাহপরান থানার টিলাগড় এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেটের টিলাগড় এলাকার আল জালাল সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ফিলিং স্টেশনের কর্মী আবু সাঈদ (২০) ও আবু সুফিয়ান (২২)। এছাড়া স্থানীয় বাসিন্দা জুয়েল (২০) ও হাবিব (২২) দগ্ধ হয়েছেন।

Advertisement

দগ্ধদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি গ্যাস নেওয়ার সময় হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে স্টেশনের দুই কর্মী আবু সাঈদ ও আবু সুফিয়ানসহ আরও দুজন দগ্ধ হন।

আজ বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে আবু সাঈদের শরীরের ১৫ শতাংশ, আবু সুফিয়ানের ৯ শতাংশ, জুয়েলের ১২ শতাংশ এবং হাবিবের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আহত চারজনই আশঙ্কামুক্ত উল্লেখ করে চিকিৎসক জানান, বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত