Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গঙ্গাচড়ায় তিস্তার দুটি বাঁধে ভাঙন, পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৫: ১৯
গঙ্গাচড়ায় তিস্তার দুটি বাঁধে ভাঙন, পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর দুটি বাঁধ ভেঙে আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ। উপজেলার নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভেঙে যাওয়া বাঁধ দুটি স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, নদীর প্রবল স্রোতে ইতোমধ্যে প্রায় ১৫০ মিটার বাঁধ বিলীন হয়ে গেছে। বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানিতে বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। নদী ভাঙনের কারণে শতাধিক বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, একটি মন্দির, সড়কসহ বিভিন্ন অবকাঠামো হুমকির মুখে পড়েছে।

চর বাঘধোগরা, চর কাছারি, চিলাখাল, বিনবিনিয়া ও মুকুটপাড়া গ্রামের বাসিন্দারা জানান, বয়স্ক মানুষ, শিশু ও গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। অনেকে পরিবার নিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় বাসিন্দা মোনায়েম হোসেন বলেন, “প্রতি বছরই শত শত মানুষের বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যায়। কিন্তু এখনো এর কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।”

তিনি বলেন, “ইতোমধ্যে প্রায় ১৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মূল বাঁধটি ভেঙে গেলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে। কয়েক হাজার জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। দ্রুত একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা জরুরি।”

আরেক বাসিন্দা আবদুল করিম বলেন, “বেশ কয়েকটি বাড়ি নদীতে বিলীন হতে দেখেছি আমরা। আমার বাড়িটিও যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে। যদি আমার ভিটেমাটি হারিয়ে যায়, তাহলে আমার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। কেউ আশ্রয় না দিলে পরিবার নিয়ে ঢাকায় গিয়ে রিকশা চালাতে হবে।”

ক্ষতিগ্রস্ত আরেক বাসিন্দা মোমিনুল ইসলাম বলেন, “বারবার নদী ভাঙনে আমাদের বাড়ি-ঘর, কৃষিজমি, একটি মসজিদ, একটি মাদ্রাসা ও কয়েকটি স্কুল নদীগর্ভে বিলীন হয়ে গেছে।”

তিনি বলেন, “আমরা ত্রাণ চাই না। আমরা একটি স্থায়ী বাঁধ চাই।”

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “বাঁধ রক্ষায় ইতোমধ্যে ৪ হাজার ৫০০টি জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো ফেলার কাজ চলছে। প্রয়োজন হলে আরও জিও ব্যাগ সরবরাহ করা হবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ জেসমিন আক্তার বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং আরও ভাঙনরোধে জরুরি ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে।”

বিষয়: নদীভাঙনগঙ্গাচড়াপ্লাবিততিস্তা নদীরংপুর
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।