
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্কের মুখে পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে তার অপসারণ ও দলীয় শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় জনগণ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বুধবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘শ্যামনগর সচেতন নাগরিক’-এর ব্যানারে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাকে শ্যামনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ভাইরাল হওয়া ভিডিওটির মাধ্যমে এলাকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তারা দাবি করেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তার যে নৈতিক অবস্থান থাকার কথা, তা তিনি হারিয়েছেন। অবিলম্বে তাকে জাতীয় সংসদ এবং জামায়াতে ইসলামী উভয় স্থান থেকেই অপসারণের জোরালো দাবি জানান তারা।
গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে।
বিতর্কের মুখে গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তবে তার এই ব্যাখ্যাও বিতর্কের অবসান ঘটাতে পারেনি; বরং স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য নিয়ে নতুন করে গুঞ্জন ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সংসদ সদস্যকে ঘিরে সৃষ্টি হওয়া এই বিতর্কিত পরিস্থিতি এবং স্থানীয়দের তীব্র প্রতিবাদের পর দলীয় কিংবা দাপ্তরিক অবস্থান কী, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা